ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন তাড়াতে ট্রাম্পের কড়া পদক্ষেপ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ ও গৃহহীন মানুষকে বিতাড়িত করতে, শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন পুলিশও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। আর, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউজের বাইরে।

এবার রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা। এই লক্ষ্য নিয়েই ওয়াশিংটনের অপরাধ দমনের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দেয়া তথ্য অনুসারে, ৭ লক্ষ বাসিন্দার ওয়াশিংটন শহরে ন্যাশনাল গার্ডের ৮০০ জন সদস্য মোতায়েন করা হবে। তবে, প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজধানীকে অপরাধ, রক্তপাত, কলঙ্ক এবং অশান্তি এবং আরও খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ ঘোষণা করছি। ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত। একই সঙ্গে অর্থনৈতিকভাবে অব্যবস্থাপনায় ধুঁকছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সক্রিয় ৮০০ ন্যাশনাল গার্ড সৈন্যের মধ্যে ১০০-২০০ জনকে যে কোনো সময় আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য মোতায়েন করা হবে।

ট্রাম্প দাবি করেন, রাজধানী সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে। যদিও ওয়াশিংটনের মেয়র দাবি করেছেন, বর্তমানে সেখানে অপরাধ বৃদ্ধির কোনো রেকর্ড নেই।

শহরের মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্য অনুসারে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে খুনের ঘটনা ৩২% কমেছে এবং ২০১৯ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গা-হাঙ্গামার পর থেকে ওয়াশিংটন ডিসিতে এখনও ন্যাশনাল গার্ড মোতায়েন হয়নি। তাই্ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের বাইরে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর