ক্ষমতায় যেতে পারলে ইসরাইলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বর্তমান শাসনব্যবস্থার পতনের পর ইরান প্রতিবেশী দেশগুলো ও বিশ্বের প্রতি কেমন আচরণ করবে, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে দ্রুত আমেরিকার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি ইসরাইলকে স্বীকৃতি দেবে ইরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন।

রেজা পাহলভি তার বার্তায় বলেন, ইসলামি প্রজাতন্ত্রের জাঁতাকলে পিষ্ট ইরান আপনাদের মনে আজ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রকৃত ইরান সম্পূর্ণ আলাদা। সেই ইরান সুন্দর, শান্তিকামী এবং সমৃদ্ধশালী।

তিনি আরও যোগ করেন, এটি সেই ইরান যা ইসলামি প্রজাতন্ত্রের আগে বিদ্যমান ছিল এবং এটিই সেই ইরান যা ইসলামি প্রজাতন্ত্রের পতনের দিন তার ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠবে। তাই এই শাসনব্যবস্থার পতনের পর একটি মুক্ত ইরান তার প্রতিবেশী এবং বিশ্বের সাথে কেমন আচরণ করবে, সে বিষয়ে আমাকে স্পষ্ট করতে দিন।

পাহলভি দৃঢ়তার সাথে বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচি বন্ধ করা হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অবিলম্বে শেষ হবে। একটি মুক্ত ইরান সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থী ইসলামবাদের মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করবে। ইরান এই অঞ্চলে একটি বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক নিরাপত্তায় একজন দায়িত্বশীল অংশীদার হবে।

কূটনীতির বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে এবং আমেরিকার জনগণ ও দেশটির সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেয়া হবে। আমরা 'আব্রাহাম অ্যাকর্ডস'-কে 'সাইরাস অ্যাকর্ডস'-এ রূপান্তরের চেষ্টা করব, যা একটি মুক্ত ইরান, ইসরাইল এবং আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করবে।

জ্বালানি খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস মজুত রয়েছে। একটি মুক্ত ইরান মুক্ত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারীতে পরিণত হবে। আমাদের নীতি নির্ধারণ হবে স্বচ্ছ এবং ইরানের কার্যক্রম হবে দায়িত্বশীল। জ্বালানির দাম হবে অনুমানযোগ্য।

পাহলভি জোর দিয়ে বলেন যে, এখন বিচ্ছিন্নতার বদলে সুযোগের সৃষ্টি হবে। বার্তার শেষে তিনি বলেন, এটি কোনো কাল্পনিক ধারণা নয়, বরং একটি বাস্তবসম্মত রূপকল্প। যা জাতীয় স্বার্থ, স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি। এটি অর্জনের জন্য এখন ইরানি জনগণের পাশে দাঁড়ানোর সময়। ইসলামি প্রজাতন্ত্রের পতন এবং ইরানে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কেবল আমার দেশের মানুষের মর্যাদাই পুনরুদ্ধার করবে না, বরং এটি এই অঞ্চল এবং বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর