উপসাগরীয় মিত্রদের হস্তক্ষেপে ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

পারস্য উপসাগরীয় তিন মিত্র দেশ সৌদি, ওমান ও কাতারের কূটনৈতিক তৎপরতায়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে বলে জানিয়েছে সৌদি আরব। 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। 

তিনি বলেন, এর ফলেই শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে এখনও সংলাপ অব্যাহত রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। 

তবে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ থেকে সরে এলেও, হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্টের জন্য সমস্ত বিকল্প খোলা রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট আজ জানতে পেরেছেন, ইরানে যে ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

তবে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত থাকলে তার ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে আশ্বাস পেয়েছেন যে মৃত্যুদণ্ড কার্যকর হবে না। একই সময়ে পারস্য উপসাগরীয় মিত্ররা তাকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে তৎপর হয়।

সবশেষ যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আজ বা আগামীকাল কোনো ফাঁসি হবে না।’
এ বিষয়ে ট্রুথ সোশ্যালে মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘এটি ভালো খবর। আশা করি, এটি অব্যাহত থাকবে!’

গত কয়েকদিন ধরে তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর