গাজাবাসীর ‘জীবনরেখা’ রাফাহ সীমান্ত খুললেও কাটেনি শঙ্কা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর সোমবার প্রথমবারের মতো গাজার রাফাহ সীমান্ত পারাপার সীমিত পরিসরে উন্মুক্ত করেছে ইসরাইল। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক ধাপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হলেও, ইসরাইলের কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে চলছে।

গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষের বাইরের জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ‘রাফাহ ক্রসিং’ অবশেষে খুলে দেয়া হয়েছে। ধ্বংসস্তূপ আর ধ্বংসাবশেষের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সীমান্ত পথটি সোমবার সকাল ৯টা থেকে কার্যকর হয়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

প্রথম দিনে অন্তত ৫০ জন ফিলিস্তিনির গাজায় প্রবেশ এবং সমসংখ্যক মানুষের গাজা ত্যাগের কথা থাকলেও ইসরাইলি নিরাপত্তা তল্লাশির কারণে সেই সংখ্যা অনেক কম ছিল। রাত পর্যন্ত মাত্র ১২ জন ফিলিস্তিনি গাজায় ফিরতে পেরেছেন। বাকি ৩৮ জন ক্লিয়ারেন্স না পাওয়ায় মিশরের দিকে রাত কাটাতে বাধ্য হন।

উন্নত চিকিৎসার জন্য গাজা ত্যাগের অপেক্ষায় থাকা পাঁচ রোগী ও তাদের দুই জন করে সহযোগীকে মিশরের দিকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই ধীরগতির জন্য ইসরাইলি কঠোর তল্লাশিকে দায়ী করেছেন। প্রায় ২০ হাজার গাজাবাসী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

৩২ বছর বয়সী মুস্তাফা আবদেল হাদি, যিনি আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে কিডনি ডায়ালাইসিস নিচ্ছেন, তিনি বলেন, এই ক্রসিং আমাদের মতো রোগীদের জন্য একমাত্র ‘লাইফলাইন’। আমরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

২০২৪ সালের মে মাসে ইসরাইল এই সীমান্তটি দখল করে নেয়ার পর থেকে এটি মূলত বন্ধই ছিল। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে বড় ধরনের যুদ্ধ বন্ধ করা, জিম্মি মুক্তি এবং মানবিক সহায়তা বৃদ্ধির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে হামাসের অস্ত্র সমর্পণ এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। যদিও হামাস এখনও অস্ত্র ছাড়তে রাজি হয়নি এবং ইসরাইলও প্রয়োজনে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

রাফাহ ক্রসিং খুললেও ইসরাইল এখনও বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশের অনুমতি দেয়নি। যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গাজার ভেতরকার খবর সংগ্রহের জন্য শুধু স্থানীয় সাংবাদিকদের ওপর নির্ভরশীল, যাঁদের মধ্যে কয়েকশ সাংবাদিক ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। ইসরাইলি সুপ্রিম কোর্ট বর্তমানে বিদেশি সাংবাদিকদের প্রবেশের একটি পিটিশন বিবেচনা করছে।

সীমান্ত উন্মুক্ত হওয়ার দিনও গাজায় সহিংসতা থামেনি। উত্তর ও দক্ষিণ গাজায় পৃথক ইসরাইলি হামলায় এক তিন বছরের শিশুসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে গাজার ৫৩ শতাংশেরও বেশি এলাকা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে এবং বেশিরভাগ বাসিন্দা উপকূলীয় অঞ্চলে তাবু বা ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবন যাপন করছেন।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর