জোনায়েদ সাকির নামে ফেসবুকে গুজব, সতর্ক থাকার আহ্বান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে গুজব ও ভিত্তিহীন ইভেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ইভেন্ট তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব গুজব ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে এবং সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

একাত্তর/আরএ
মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
ইসলামী ব্যাংক রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, যারা এ ব্যাংকে আমানত রেখেছেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ...
দেশের ব্যাংকগুলোতে তারল্য নিয়ে প্রচারিত গুজব বিশ্বাস না করার আহবান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)’র চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন। রোববার (২০ নভেম্বর) পাঠানো এক...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর