তিন শীর্ষ নেতার আসন্ন বৈঠককে যুগান্তকারী বললো বেইজিং

এক টেবিলে শি-ট্রাম্প-পুতিন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতা- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ত্রিপক্ষীয় বৈঠক হবে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’, যা বিশ্ব শান্তি ও কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় বড় ভূমিকা রাখবে।

আগামী বৃহস্পতিবার শেনজেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের সাইডলাইনে এই মহা-বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিহাসের পাতায় এবারই প্রথম চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা একসঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন।

সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বিশ্ব শান্তি রক্ষা এবং প্রধান শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে তিন নেতা গভীরভাবে মতবিনিময় করবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ফেরাতে এই তিন দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মতপার্থক্য সামলে তিন দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ক স্থিতিশীল করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে বলেও তিনি উল্লেখ করেন। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি বা এজেন্ডা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মাও নিং।

এদিকে গত সপ্তাহেই হোয়াইট হাউস জানিয়েছিল, এই বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি জোরালোভাবে তুলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুতদার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে বরাবরই অনীহা দেখিয়ে এসেছে বেইজিং। চীনের অবস্থান হলো, যেহেতু ওয়াশিংটন ও মস্কোর হাতেই সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে, তাই এ নিয়ে তাদের দুজনেরই সরাসরি কথা বলা বেশি সমীচীন।

তিন পরাশক্তির এই বিরল বৈঠককে স্বাগত জানিয়েছে জাতিসংঘও। সোমবার ফিলিপাইনের ম্যানিলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই শীর্ষ সম্মেলন থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের যেকোনো উদ্যোগ এলে জাতিসংঘ তা সমর্থন করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে পারমাণবিক ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে জাতিসংঘ। এখন বিশ্ববাসীর চোখ বৃহস্পতিবার শেনজেনের সেই ঐতিহাসিক বৈঠকের দিকে- কী সিদ্ধান্ত আসে তিন মহাশক্তিধর নেতার টেবিল থেকে!

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কার্চ প্রণালীর ওপর নির্মিত কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’তে রাতের আঁধারে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার ক্রেমলিন এবং ক্রিমিয়ার রুশ-সমর্থিত গভর্নর এই...
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে...
ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শুরু করে পরমাণু অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক সংকট নিয়ে আগামী সপ্তাহে এক টেবিলে বসতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে...
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ।
শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল...
ইসরাইলের সংসদ তথা নেসেটে এক যুগান্তকারী ও নজিরবিহীন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ রাজনৈতিক নেতা এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর