হল কেঁপে ওঠায় লাফিয়ে পড়লেন ঢাবি ছাত্র

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

ভূমিকম্পের সময় ভবন কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকালে মাস্টারদা’ সূর্যসেন হলের এ ঘটনায় ওই শিক্ষার্থী পা ভেঙে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে।

কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প।

আহত মিনহাজুর রহমান (২১) ইসলামী হিস্টরি অ্যান্ড কালচারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের নড়াইল জেলায়। তিনি সূর্যসেন হলের দ্বিতীয় তলায় থাকতেন।

মিনহাজুর রহমানের বন্ধু সাজিদ রহমান জানান, ঘুমের মধ্যে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ এবং ভবন কেঁপে উঠতে দেখে আতঙ্কিত হয়ে মিনহাজুর জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এতে তার পা ভেঙে যায়। পরে অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত শিক্ষার্থীর পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট সার্জারি করা লাগতে পারে।

একাত্তর/আরএ
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর