ছিনতাই নয় ঠিকাদারির দ্বন্দ্বে ডা. বুলবুল খুন, দাবি পরিবারের

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:৪০ পিএম

ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে নয়, বরং ঠিকাদারির দ্বন্দ্বে হত্যার উদ্দেশ্য নিয়ে ডা. বুলবুলকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি করেছে তার পরিবার। 

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রংপুরে সংবাদ সম্মেলন করেন নিহত ডেন্টাল সার্জন ডাক্তার বুলবুল হোসেনের পরিবার ও ঢাকা ডেন্টাল কলেজের '৯৭ ব্যাচের সহপাঠীরা। 

তাদের দাবি, তার ঠিকাদারি প্রতিষ্ঠান বুলবুল এন্ড ব্রাদার্স নোয়াখালীতে ১৮ কোটি টাকার কাজ পেয়েছিল। ছিনতাইয়ের উদ্দেশ্যে নয়, এই দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে কাজীপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন ডা. বুলবুল।

এসময় শেওড়াপাড়া গলির মুখে আসতেই কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: বেনাপোল বন্দরে সংঘর্ষ, পণ্য ওঠানামা বন্ধ

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিলো, ছিনতাইয়ের সময় ছুরিকাঘাত করা হয় তাকে। তবে তার সাথে থাকা নগদ ১২ হাজার টাকা ও মোবাইল ফোন না নেয়ায় বিষয়টি আসলেই ছিনতাই ছিল কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়। 

উল্লেখ্য, ঢাকা ডেন্টাল কলেজ থেকে পাশ করার পর মগবাজারে নিজের ক্লিনিকে চিকিৎসা পেশা চালিয়ে আসছিলেন ‘গরীবের চিকিৎসক’বলে পরিচিত ডাক্তার বুলবুল।


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর