ভালোবেসে সব হারালেন জাপানের রাজকুমারী

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৫:৪৪ পিএম

জন্ম-বেড়ে ওঠা রাজপ্রাসাদে হলেও প্রেমে পড়েছিলেন এক সাধারণ ঘরের ছেলের। বাগদানের চার বছর অবশেষে পর ভালোবাসার মানুষকে বিয়েও করলেন। আর তাতেই ছাড়তে হলো রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ।

জাপানের রাজকুমারী ও দেশটির বর্তমান সম্রাটের ভাতিজি মাকো এবং তার দীর্ঘদিনের প্রেমিক কেই কোমুরোর মঙ্গলবার (২৬ অক্টোবর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কলেজ জীবন থেকেই চলছিল তাদের প্রেম। জীবনসঙ্গী হিসেবে তাদের একসাথে জীবন যাপনের তথ্য মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার প্রেমিক কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নিজের রাজকীয় মর্যাদা, পদবী ত্যাগ করেছেন রাজকুমারী মাকো।

জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের রাজপ্রাসাদের সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত হতে হয়।

আরও পড়ুন: তালেবান শাসন: ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করছেন বাবা-মা

জাপানের সংবাদমাধ্যম অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিয়ের রেজিস্ট্রি করার জন্য রাজকুমারী মাকো তার টোকিওর বাড়ি থেকে বের হন। বিয়ের পর নতুন স্বামীকে সঙ্গে নিয়ে খোলামেলা যৌথ এক সংবাদ সম্মেলনে রাজকুমারী মাকো জানান, টালমাটাল বাগদান পর্বের পর তার ‘অপরিবর্তনীয়’ স্বামীর সঙ্গে সুখী একটি জীবন গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। 

তিনি আরও জানান, ‘আমাদের বিয়ের বিষয়ে অনেকের অনেক মতামত রয়েছে। তবে আমাদের কারণে কারও কষ্ট বা সমস্যা হয়ে থাকলে আমি খুবই দুঃখিত।

রয়টার্স জানিয়েছে, গত শনিবার ছিল রাজকুমারী মাকোর ৩০তম জন্মদিন। ওই দিন শেষবারের মতো রাজপ্রাসাদে জন্মদিন পালন করেন তিনি।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর পরিচয় হয়। এরপর মন দেওয়া-নেওয়া, বাগদান এবং এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া।


একাত্তর/এসএ

রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
প্রেম না শোনো কোনো বাধা। বিশ্বের সব জনপদ জুড়েই এমন উদাহরণ রয়েছে। এবার এক ভিক্ষুকের সঙ্গে প্রেম করে সাজানো সংসার ভেঙে দিয়েছেন এক ভারতীয় নারী। এই খবর চাউর হতেই এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেট...
২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর