মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বিদ্রোহীদের সঙ্গে রাশিয়ার চুক্তি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ পিএম

শান্তির সব সম্ভবনা উড়িয়ে দিয়ে চরমে পৌঁছে গেছে রাশিয়া-ইউক্রেন সংকট। আমেরিকা ও ন্যাটো জোটের কথা উপেক্ষা করেই ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করে দিয়ে সেসব অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সঙ্গত কারণেই রাশিয়ার এসব পদক্ষেপ নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে। আগে থেকেই ক্রিমিয়া রয়েছে রাশিয়ার দখলে। এর পর দোনেৎস্ক আর লুহানস্ক অঞ্চলও যদি ইউক্রেন থেকে আলাদা হয়ে যায়, তাহলে দেশটির শক্তি আরও কমবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই অঞ্চল হাতছাড়া হলেও তেমন জোরালো কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি কিয়েভের কাছ থেকে। রুশ সেনা পাঠানোর নির্দেশকে ‘সার্বভৌমত্বের লংঘন’ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেন।

image


যদি সত্যিই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিষয়টিকে এভাবে নিয়ে থাকেন তাহলে এই দুই অংশ ধরে রাখতে হলে তাকে যুদ্ধে অংশ নিতেই হবে। যদি সেই পথে না যেতে চান, তাহলে কোন কথা না বলেই দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ছেড়ে দিতে হবে জেলেনস্কিকে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার নিউইয়র্কে জরুরি সভায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু এই পরিষদে ভোটো ক্ষমতাধারী পাঁচ সদস্যের অন্যতম রাশিয়া। ফলে, সেখানে আলোচনা করে আদৌ কোনো প্রস্তাব পাস করা সম্ভব কি না, তা এখনও স্পষ্ট নয়।   

এর আগে আমেরিকা ওই দুই অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা জারি করে বলেছে, তাদের দেশের কোন নাগরিক সেখানে নতুন করে কোনো ধরনের বিনিয়োগ, ব্যবসা বা আর্থিক লেনদেন করতে পারবে না। এমনকি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কথা ভাবছেন জো বাইডেন।

image


রুশ সমর্থিত সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের স্বাধীনতা ঘোষণার আগে পুতিন বিষয়টি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসকে জানিয়েছেন। এই দুই দেশকে আরো জানানো হয়েছে, তাদের পদক্ষেপে অনেকের সায় আছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ক্রেমলিনে এই দুই অঞ্চলের বিদ্রোহী নেতাদের সাথে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের চুক্তিতে সই করেছেন। পুতিন বলেছেন, দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত প্রয়োজন।

এদিকে, রাশিয়ার সীমানায় অনধিকার প্রবেশ করছে ইউক্রেনের গুপ্তচররা। এই গুপ্তচরদের আটক করে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের গুপ্তচর নিয়ে বেশ কিছু দিন ধরেই কিয়েভকে সতর্ক করে আসছিলো মস্কো। 


একাত্তর/টিএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর