'মেটা'কে উগ্রপন্থী ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:২৬ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া। 

শনিবার (১২ মার্চ) রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে বলে জানিয়েছে বিবিসি। 

এর আগে মেটা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় যাতে কিছু দেশের লোকদেরকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেয়া যায়। তবে এই নীতি রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানায় তারা। 

এদিকে, ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ান কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর