অস্কার মঞ্চে চড়ের ঘটনা নিয়ে কলকাতা পুলিশের রসিকতা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:০৪ পিএম

আমেরিকার লস অ্যাঞ্জেলসে অস্কারের ৯৪তম আসরে হঠাৎ করে সঞ্চালক ক্রিস রকের গালে কষিয়ে চড় বসান অভিনেতা উইল স্মিথ। পরে বিষয়টিকে হালকা করতে এ ঘটনাকে টেলিভিশনের ইতিহাসে সেরা মুহূর্ত বলে উড়িয়ে দেন ক্রিস রক। কিন্তু এতে থেমে থাকেনি কিছুই, এরইমধ্যে এ ঘটনা নিয়ে উত্তাল নেট দুনিয়া। সব মহলেই চলছে আলোচনা-বিশ্লেষণ। এমনকি বাদ যায়নি কলকাতা পুলিশও! 

এই ঘটনাকে কাজে লাগিয়ে নাগরিকদের উদ্দেশে সচেতনতার বার্তা দিলো কলকাতা পুলিশ। সোমবার (২৮ মার্চ) নিজেদের টুইটার হ্যান্ডল থেকে এ নিয়ে একটি মিম শেয়ার করেছে কলকাতা পুলিশ। 

ওই মিমে বলা হয়, যারা অনলাইন অ্যাপের মাধ্যমে দ্রুত এবং সহজে ঋণ দিতে চায় তাদের অবস্থা ক্রিসের মতো হয়াওা উচিৎ। অর্থাৎ টাকা পাওয়ার লোভে এসব অনলাইন ঋণের ফাঁদে পা না দিয়ে, এসব ভুয়া চক্রকে শিক্ষা দিতে হবে। ঠিক অভিনেতা উইল স্মিথের মতো করেই। 

মিমে উইল স্মিথকে দেখানো হয়েছে সাধারণ নাগরিক হিসেবে। কিভাবে সাধারণ মানুষের ঋণ জালিয়াতি থেকে বাঁচতে অনলাইন অ্যাপগুলিকে দুরে সরিয়ে রাখা উচিত, এই মিমের মাধ্যমে সেই বার্তাই দিয়েছে কলকাতা পুলিশ। 

এদিকে এই অভিনব পন্থায় সচেতনতার বার্তা দেয়ার কারণে কলকাতা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরা। তারা বলছেন, কলকাতা পুলিশ যথেষ্ট রসিক। মিমের মাধ্যমে লোক হাসালেও, কলকাতা পুলিশ অনলাইন প্রতারণা বন্ধে কাজ করে যাচ্ছে। তব এ বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।  

উল্লেখ্য, অস্কারের ৯৪তম আসরে সেরা তথ্যচিত্রের পুরস্কার দিতে তখন মঞ্চে ছিলেন ক্রিস রক। রসিকতার মাঝে এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে কৌতুক করে বসেন তিনি। জেডার চুলের নতুন কাট নিয়ে মজা করে বলেন, 'জিআই জেন ২-এর জন্য অপেক্ষা করতে পারছি না আর, জেডা।'

এতেই চটে যান স্বামী উইল। সরাসরি মঞ্চে গিয়ে ক্রিসের গালে চড় বসিয়ে দেন আর বলেন, 'আমার স্ত্রীর নাম তোমার...মুখে আনবে না।'  

পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণের সময় এমন কাণ্ডের জন্য ক্ষমা চান উইল স্মিথ। কোনোপ্রকার সহিংসতায় বিশ্বাস করে না, এমন বিবৃতি দিয়ে টুইটও করেছে অ্যাকাডেমি। 

image

অস্কার মঞ্চে সঞ্চালককে উইল স্মিথের চড়

উল্লেখ্য, মিম বা ইংরাজীতে 'meme' কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে যার অর্থ "যা বহুলভাবে অনুকরণ করা হয়েছে"। শব্দটি রিচার্ড ডাকিংস প্রথম ব্যবহার করেন তার বিখ্যাত গ্রন্থ " দ্যা সেলফিশ জেনে" -এ। সাধারণত প্রাণীদের একে অপরের ব্যবহার অনুকরণ করার ঘটনার বিবরণ দেয়ার জন্য এ শব্দটি ব্যবহার হয়। তবে বর্তমানে মিম শব্দটি ব্যবহার করা হয় এমন কোনো ছবি বা তথ্য বা ডিজিটাল ডাটাকে বোঝাতে, যা হাস্যকর এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়।


একাত্তর/আরবিএস  

অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর