ফিলিপাইনের জয়ের পথে সাবেক স্বৈরশাসকের পুত্র

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০৯ পিএম

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সোমবার সকালে। ভোটে বিশাল জয়ের সম্ভাবনা দেখছেন প্রেসিডেন্ট প্রার্থী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। প্রায় দুই তৃতীয়াংশ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে এগিয়ে আছেন দেশটির প্রয়াত স্বৈরশাসকের পুত্র মার্কোস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই জয় নিশ্চিত হলে, প্রায় ৩৬ বছর পর আবার ফিলিপাইনের ক্ষমতায় আসবে মার্কোস পরিবার। 

মার্কোস জুনিয়রের বাবা ফার্দিনান্দ মার্কোস ছিলেন ফিলিপাইনের স্বীকৃত স্বৈরশাসক শাসন। ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে নির্বাসনে যেতে বাধ্য হন। যদিও ১৯৯০ -এর দশকে নির্বাসন থেকে দেশে ফিরে আসে মার্কোস পরিবার এবং তখন থেকে আবার রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠে পরিবারটি। 

নিজ দেশে 'বংবং' নামে সুপরিচিত মার্কোস পেয়েছেন দুই কোটি ১৭ লাখ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী এবং দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেডোর পেয়েছেন এক কোটি ৩০ লাখ ভোট। 

image

মার্কোস বনাম লেনি

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৬ দশমিক ১ শতাংশ ভোটার এ নির্বাচনে তাদের মত জানিয়েছেন। মোট ভোটার ছয় কোটি ৭৫ লাখ আর প্রবাসী ভোটার এক কোটি ৭০ লাখ। 

মার্কোসের মুখপাত্র ভিক রদ্রিগেজ বলেছেন, বংবং তার দেশে ব্যাপক জনপ্রিয়। তবে এখনও জয়ের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। শেষ না হওয়া পর্যন্ত এটিকে 'শেষ' বলা যাবে না।  

এর আগে মার্কোস একজন গভর্নর, কংগ্রেসম্যান এবং সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বোন ইমি বর্তমানে একজন সিনেটর এবং মা ইমেল্ডা একজন প্রভাবশালী লবিস্ট।   

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে ব্যাপক সাফল্য পেয়েছেন মার্কোস। ফলে নির্বাচনে অনেক শক্ত অবস্থানে আছেন তিনি।  

image

ভোট দিতে আসা নাগরিকদের একাংশ

এদিকে সোমবার অনানুষ্ঠানিক ভোট গণনার পর সমর্থকদের একটি ছোট দল মার্কোস প্রচারণা সদর দফতরের বাইরে জড়ো হয় এবং "মার্কোস, মার্কোস, মার্কোস" বলে স্লোগান দেয়।

আরও পড়ুন: বিজয়ের দিনে ইউক্রেনে হামলা তীব্র করলো রাশিয়া

মার্কোসের বাবা স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস ১৪ বছর দেশ শাসন করেন। তার শাসনামলে তিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। এছাড়া সে সময় দেশটিতে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার বেড়ে যায়। 

ফলে মার্কোস জুনিয়রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে ফিলিপাইনের অনেকেই উদ্বিগ্ন। অনেকের শঙ্কা, মার্কোসের হাট ধরেই ফিলিপাইনে দমনপীড়নের একটি নতুন যুগের সূচনা হচ্ছে।


একাত্তর/আরবিএস 

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর