টিকটককে পৃথিবীর বাইরেই নিয়ে গেলেন সামান্থা!

আপডেট : ১২ জুন ২০২২, ০৪:১৬ পিএম

মহাকাশে একটানা সবচেয়ে বেশি সময় কাটানো ইউরোপীয় নভোচারী হিসেবে পরিচিত সামান্থা ক্রিস্টোফোরেত্তি। তবে এবার আরেকটি ইতিহাস তৈরি করেছেন তিনি। 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম টিকটক ভিডিও বানানো ব্যক্তি তিনি। তার লাখ লাখ ভিউ পাওয়া ভিডিওগুলোর জন্য রীতিমত তারকা বনে গেছেন তিনি। 

ইতালির প্রথম নারী নভোচারী সামান্থা ২০১৪ সালে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেন। সেবার তিনি টানা ১৯৯ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেন, যা ছিল তখনকার মতো কোনো নারীর সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড।



টিকটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজের দৈনন্দিন জীবনের নানা মজাদার ভিডিও শেয়ার করেন সামান্থা। 

যেমন, একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন একটি ভেজা তোয়ালে শূন্য মাধ্যাকর্ষণ শক্তিতে কেমন আচরণ করে। 


আরেক ভিডিওতে তিনি দেখিয়েছেন স্টেশনে কীভাবে নিজেকে ট্রেডমিলের সাথে বেঁধে দৌড়াতে হয়, যেন তিনি ভেসে না যান। 



সামান্থা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিনার্ভা মিশনে কাজ করছেন। এবছরের ২৭ এপ্রিল আরও তিনজন নভোচারীর সাথে সেখানকার উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করেন তিনি। 


একাত্তর/এসজে
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
দীর্ঘ ৪১ বছর পর আবারও এক নভোচারীকে মহাকাশে পাঠালো ভারত। ইলন মাস্কের প্রতিষ্ঠার স্পেস এক্সের অ্যাক্সিওম-৪ রকেটের সফল উৎক্ষেপণের পর উল্লসিত ১৪০ কোটি ভারতীয়রা নতুন করে মহাকাশ জয়ের স্বপ্ন দেখতে শুরু...
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর