পাকিস্তানে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে সর্বোচ্চ ৩০ শতাংশ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৯:৪৫ পিএম

পাকিস্তানে খাদ্যদ্রব্যের মূল্য পাঁচ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সোমবার বিশ্বব্যাংকের প্রকাশিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের দরিদ্র দেশগুলো খাদ্য ও ঋণ সংকটে ভুগছে। ফলে সেসব দেশে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। 

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, ঋণ নির্ভরতা, প্রায় তলানিতে ঠেকে যাওয়া বৈদেশিক মুদ্রার পাশাপাশি সংকট আরও বাড়িয়েছে করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খাদ্যঘাটতির মুখোমুখি হয়েছে আফ্রিকার দেশগুলো। এ ছাড়া মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘর ছুঁয়েছে পাকিস্তানসহ নিম্ন আয়ের অনেক দেশ। 

বিশ্বব্যাংক বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের দরিদ্র দেশগুলো খাদ্য ও ঋণ সংকটে ভুগছে। পাকিস্তানসহ নিম্ন আয়ের অনেক দেশে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। 

মধ্য আয়ের সব দেশেই খাদ্য-মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে খাদ্যের দামে বিস্ময় জাগানো বৃদ্ধি বিশ্বের বেশিরভাগ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে উন্নত বিশ্বও ঝুঁকিতে রয়েছে।

অশনিসংকেত জানিয়ে প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধের কারণে অনেক দেশকে তাদের বার্ষিক জাতীয় আয়ের এক শতাংশেরও বেশি অর্থ খাবারের পেছনে ব্যয় করতে হবে।

একই সময়ে অনেক দেশ আর্থিক এই প্রভাব মোকাবিলা করতে ব্যর্থ হবে এবং ঋণ সংকটে পুরোপুরি ডুবতে পারে। 

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়ার কিছু দেশ।


একাত্তর/এআর

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর