সৌরজগতের বাইরের গ্রহে কার্বন ডাই-অক্সাইডের খোঁজ

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১২:০৪ পিএম

সৌরজগতের বাইরে একটি গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। 

ওই গ্রহের নাম ডব্লিউএএসপি-৩৯ বলে জানিয়েছে নাসা। এই গ্যাসীয় গ্রহটি ৭০০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রের চারদিকে প্রদক্ষিণ করছে। 

নাসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউএএসপি-৩৯ নামের গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, কার্বন ডাই-অক্সাইড আবিষ্কারের মাধ্যমে তা জানতে বিজ্ঞানীদের সাহায্য করবে। 

গ্রহটি চার দিন পর একবার নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে। এটির ভর বৃহস্পতির চার ভাগের এক ভাগ। কিন্তু এটির ব্যাস বৃহস্পতির চেয়ে এক দশমিক তিন গুণ বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষক জাফর রুস্তমকুলভ বলেন, এটি একটি বিশেষ মুহূর্ত। এ আবিষ্কারের মাধ্যমে গৃহবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করা সম্ভব হয়েছে।

image


গ্রহটির বায়ুমণ্ডল প্রাণ ধারণের উপযোগী নয় বলে এতদিন মনে করতেন গবেষকেরা। এখন সেখানে কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি সফলতার সঙ্গে শনাক্ত হওয়ার পর ভবিষ্যতে গ্রহটিতে প্রাণের খোঁজ চালানোর চেষ্টা চালানো হবে। 

আরও পড়ুন: দাবদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে বেহাল চীনের দুই অঞ্চল

জেমস ওয়েব টেলিস্কোপ প্রকল্পে কাজ করা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাতালি বাতালহা এক টুইটবার্তায় বলেন, 'আমার প্রথম ধারণা হচ্ছে: বাহ্, আকারে পৃথিবীর মতো যেসব গ্রহ রয়েছে তাদের বায়ুমণ্ডল শনাক্তের সুযোগ সত্যিই আমাদের আছে।'

গবেষকরা জানিয়েছেন, গ্রহটি নিয়ে গবেষণাসংক্রান্ত নিবন্ধ শিগগিরই নেচার সাময়িকীতে প্রকাশ করা হবে। 


একাত্তর/এসজে


৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর