টেসলার মানবসদৃশ রোবট প্রকাশ্যে আনলেন মাস্ক

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:০৫ পিএম

মানবসদৃশ রোবট 'অপটিমাস'-এর একটি প্রোটোটাইপ প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শন করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার টেসলা অফিসে 'এআই ডে' ইভেন্টে রোবটটিকে প্রদর্শন করা হয়। এই রোবটের লাখ লাখ কপি উৎপাদন করে তা ২০ হাজার ডলারে বিক্রি করার আশা প্রকাশ করেন মাস্ক। 

তবে অপটিমাসকে পরিমার্জিত করে বাজারজাত করতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। 

শুক্রবারের অনুষ্ঠানে অপটিমাস স্টেজে এসে জনতাকে হাত নেড়ে অভিবাদন জানায়। একটি কার্টে করে এটিকে স্টেজে নিয়ে আসা হলেও, কয়েক সপ্তাহের মধ্যে এটি নিজে নিজে হাঁটতে পারবে বলে আশা প্রকাশ করেন মাস্ক। 

সেখানে অপটিমাসের একটি ভিডিও-ও প্রদর্শন করা হয়, যেখানে এটিকে গাছে পানি দিতে, বাক্স বহন করতে ও ধাতব বার তুলতে দেখা যায়। 

মাস্ক বলেন, এখন যেসব মানবসদৃশ রোবটের অস্তিত্ব আছে তাদের যা নেই তা হলো- মস্তিষ্ক ও নিজে নিজে সমস্যা সমাধান করার ক্ষমতা। সেগুলোর তুলনায় অপটিমাস 'অত্যন্ত সমর্থ রোবট' বলে দাবি করেন তিনি। 

তবে কর্মক্ষেত্রে মানুষের জায়গা নিতে পারবে এমন রোবট টেসলার প্রযুক্তি ব্যবহার করে কম খরচে গণহারে উৎপাদন করতে আরও সময় লাগবে বলে জানান মাস্ক ও টেসলার কর্মকর্তারা। 

টয়োটা মোটর ও হোন্ডা মোটরও মানবসদৃশ রোবট তৈরি করেছে, যেগুলো বাস্কেটবল ছোঁড়ার মতো জটিল কাজ করতে পারে। তবে টেসলাই একমাত্র প্রতিষ্ঠান যেটি কারখানায় ব্যবহার করার মতো রোবট গণহারে উৎপাদন করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: সপ্তাহে চতুর্থ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়েও কথা বলেছেন মাস্ক। তার মতে, রোবট গণউৎপাদন করলে তা 'সভ্যতাকে বদলে দিতে পারে' এবং 'সমৃদ্ধ ও দারিদ্র্যহীন সমাজ' তৈরি করতে পারে।

তবে এক্ষেত্রে টেসলার অংশীদারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। 


একাত্তর/এসজে
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর