'নাশকতায়' বিদ্যুৎবিচ্ছিন্ন খেরসন, ক্ষতিগ্রস্ত কাখোভকা বাঁধ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

'নাশকতামূলক' কর্মকাণ্ডের পর ইউক্রেনের খেরসন অঞ্চলে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সেখানে নিযুক্ত রাশিয়ান প্রশাসন। 

রোববার (৬ নভেম্বর) টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে খেরসন প্রশাসন জানায়, 'সন্ত্রাসী হামলায়' ওই অঞ্চলের তিনটি বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও এ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি তারা। 

বিবৃতিতে বলা হয়, বেরিস্লাভ-কাখোভকা হাইওয়ের ইউক্রেন অংশে ইউক্রেনীয় হামলার ফলে তিনটি উচ্চ ভোল্টেজের কংক্রিটের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েকদিনের মধ্যেই রাশিয়ার দখলে চলে যাওয়া খেরসন এই প্রথম বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো। 

এদিকে, খেরসন অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত কাখোভকা বাঁধটি ইউক্রেনের হামলায় 'ক্ষতিগ্রস্ত' হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। 

স্থানীয় জরুরি সেবা সংস্থার বরাতে রাশিয়ার গণমাধ্যম জানায়, সকাল ১০টার দিকে ছয়টি হিমারস রকেট হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে পাঁচটিকে প্রতিরোধ করতে সক্ষম হলেও, একটি কাখোভকা বাঁধে আঘাত হানলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়।

তবে বাঁধটির ক্ষয়ক্ষতি তেমন গুরুতর নয় বলে এক রুশ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রিয়া নভোস্তি।  

উল্লেখ্য, গত মাসে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেন তার মধ্যে একটি হলো খেরসন। 

খেরসনের মস্কোর নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালসোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, দিনের শেষে শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। 

আরও পড়ুন: প্রথম মানুষের শরীরে দেয়া হলো পরীক্ষাগারে তৈরি রক্ত

'দ্রুত' এই সমস্যার সমাধান করতে বিশেষজ্ঞরা কাজ করছেন জানিয়ে লোকজনের প্রতি 'শান্ত থাকার' আহবান জানিয়েছে শহর কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, ইউক্রেনীয় হামলার আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে খেরসনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আহবান জানিয়ে আসছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সেখান থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। 


একাত্তর/এসজে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর