পেশোয়ারে মসজিদে বোমা হামলায় দেড় শতাধিক হতাহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:২৩ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং কমপক্ষে দেড় শতাধিক আহত হয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) ওই মসজিদে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হওয়ার পর সেখানে বিস্ফোরণটি ঘটে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। 

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মসজিদ ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, ৯০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আলজাজিরার খবরে বলা হয়, আত্মঘাতী বোমা হামলাকারী নিজে মসজিদের ভেতরে জামাতের নামাজের সামনের সারিতে বসে ছিলেন। 

পুলিশ কর্মকর্তা মীনা গুল বলেন, বোমা বিস্ফোরণের সময় তিনি মসজিদের ভেতরে ছিলেন। এসময় মসজিদের ভেতরে আড়াই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। 

সরকারি সম্প্রচারকারী পিটিভির ফুটেজে দেখা গেছে, পুলিশ এবং বাসিন্দারা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন এবং আহতদের কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে এ হামলার নিন্দা জানিয়েছেন।

এক টুইটবার্তায় তিনি বলেন, পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজের সময় সন্ত্রাসী আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের উন্নতি করা এবং আমাদের পুলিশ বাহিনীকে যথাযথভাবে সজ্জিত করা অপরিহার্য। 


একাত্তর/এসজে

দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর