পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৯২

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০১:১৬ পিএম

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার ভেতর একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে  ৯২ জন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে যখন বোমার বিস্ফোরণ ঘটে তখন সেখানে জোহরের নামাজ চলছিল। খবর রয়টার্সের।

বিস্ফোরণে দোতলা মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। পুলিশ সদরদপ্তরের কাছের ওই মসজিদে যাওয়ার পথে কড়া পাহারার ব্যবস্থা ছিল।

সোমবার রাতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের সংখ্যা বৃদ্ধির এ তথ্য নিশ্চিত করে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আরো গুরুতর।

পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, আহতদের চিকিৎসার জন্য পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো দেড়শ’র বেশি আহত লোক হাসপাতালে ভর্তি আছেন।

বিস্ফোরণে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরাও সেখানে ছুটে যান।

image


পুলিশ কমিশনার মেহসুদ বলেন, শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী পাকিস্তানের সংবাদ চ্যানেল জিও টিভিকে বলেছেন, নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে, এতে দোতলা মসজিদটি ভেঙে পড়ে।

বিস্ফোরণের সময় তিনি মসজিদের ঠিক সামনে ছিলেন বলেও জানান।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভির দেখানো ফুটেজে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ছোটাছুটি করে ধ্বংসাবশেষ সরিয়ে আহতদের কাঁধে করে নিয়ে যেতে দেখা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ

ঘটনাস্থল থেকে ডনের সংবাদদাতা জানান, মসজিদ ভবনের এটি অংশ ধসে পড়েছে এবং সামনের সারিতে যারা নামাজ পড়ছিলেন তারা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৬৩ জন নিহত হয়েছিল।


একাত্তর/আরএ

দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর