ফিলিপাইনে বিধ্বস্ত উড়োজাহাজের চার আরোহীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২ পিএম

ফিলিপাইনের একটি সক্রিয় আগ্নেয়গিরিতে বিধ্বস্ত একটি ছোট উড়োজাহাজের চার আরোহীর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উড়োজাহাজটি গত সপ্তাহে মেয়ন আগ্নেয়গিরিতে বিধ্বস্ত হয়। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুই ফিলিপিনো পাইলট এবং দুই অস্ট্রেলিয়ান যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) অনুসন্ধানকারী দলগুলো মেয়ন আগ্নেয়গিরির ঢালে মরদেহের খোঁজে অভিযান চালাচ্ছিল। উড়োজাহাজের ধ্বংসাবশেষটি আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৯৮৫ ফুট দূরে দেখা গিয়েছিল৷

কর্মকর্তারা জানিয়েছেন, দলগুলো নিরাপদে মৃতদেহ উদ্ধারের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। 

স্থানীয় ফিলিপিনো কর্তৃপক্ষ বলছে, তারা বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করবে।

সেসনা ৩৪ বিমানটি শনিবার একটি স্থানীয় বিমানবন্দর থেকে ম্যানিলার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মেয়ন থেকে কয়েক কিলোমিটার দূরে নিখোঁজ হয়। এটি ফিলিপাইনের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি যা থেকে ২০১৮ সালে শেষবার অগ্নুৎপাত হয়েছিল।

বৃহস্পতিবার রাজ্যের আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের দৈনিক পর্যবেক্ষণ অনুসারে, মেয়নের জ্বালামুখ থেকে বিস্ফোরণ এবং শিলাধসের ঝুঁকি রয়েছে।

তাদের বুলেটিন অনুসারে, ভারী বৃষ্টি মেয়নের ঢাল থেকে ধ্বংসাবশেষও ধুয়ে ফেলতে পারে। নিখুঁত শঙ্কু আকৃতির জন্য পরিচিত আগ্নেয়গিরিটি ২০২০ সালের পর সামান্য স্ফীত হয়েছে, বিজ্ঞানীরা বলেছেন।

অস্ট্রেলিয়ার সরকার বৃহস্পতিবার তাদের দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সাইমন চিপারফিল্ড এবং কার্থি সানথানাম ফিলিপিনো পাওয়ার কোম্পানি এনার্জি কর্পোরেশনের পরামর্শক হিসাবে কাজ করতেন।

আরও পড়ুন: সাধারণ পরিষদে রুশ আগ্রাসনের নিন্দা জাতিসংঘ প্রধানের

সংস্থাটি উড়োজাহাজটির পাইলটদেরও শনাক্ত করেছে। তারা হলেন রুফিনো জেমস ক্রিসোস্টোমো জুনিয়র এবং জোয়েল মার্টিন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


একাত্তর/এসজে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর