পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২:৫৮ পিএম

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, স্থানীয় সময় রোববার ভোরে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে ভূম্পকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

ইএমএসসি আরও জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সতর্কতা হিসেবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল এলাকায় পরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন।

এর আগে গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।


একাত্তর/আরবিএস  

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর