দাবানল থেকে বাঁচতে রোডস দ্বীপ থেকে পালাচ্ছে মানুষ

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত ১৯ হাজার মানুষ। কোরফু দ্বীপে দাবানলের জন্য 'একদল মানুষ'কে দায়ী করেছেন স্থানীয় মেয়র। 

চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরার্মশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রীও। এদিকে, দাবানল থেকে বাঁচতে হোটেল ছেড়ে পালাচ্ছেন পর্যটকরও। 

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। এরইমধ্যে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে রোডস দ্বীপে আগুন। দ্বীপটিতে আগুন জ্বলছে প্রায় এক সপ্তাহ ধরে। 

এরইমধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজারও মানুষ। প্রতি মুহূর্তে ছোট ছোট ফেরিতে করে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কারো আহত হবার খবর নেই।

কর্মকর্তারা বলছেন, দেশের প্রায় সব অঞ্চলেই আরও আগুন ছড়িয়ে পড়ার বিরাট ঝুঁকি আছে। বিপর্যয়কর দাবানল মোকাবেলায় হিমশিম দেশটির কোরফু এবং ইভিয়া দ্বীপের কর্তৃপক্ষও। 

তাই সেখানকার মানুষজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোরফুর উপ-মেয়র দাবানলের জন্য 'একদল মানুষ'কে দায়ী করেছেন।

রোডস দ্বীপে হোটেল ছেড়ে যারা চলে যেতে বাধ্য হয়েছে তাদেরকে ফিরতি ফ্লাইট ধরার অপেক্ষায় বিমানবন্দরে, শপিং মলে, কনফারেন্স সেন্টারে কিংবা রাস্তায় রাত কাটাতে হচ্ছে। 

যানবাহন না পাওয়ায় অনেককেই দেখা গেছে প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বিমানবন্দরে বা ফেরিঘাটে পৌঁছেছেন।

ব্রিটিশ এক পর্যটক বলেন, হোটেল পুলের পাশে বসে থাকার সময়ই আগুনের শিখা দেখেছিলাম। পুলিশ এসে কিছুক্ষণের জন্য সৈকতে যেতে বলায় সেখানে আমরা প্রায় আধ ঘণ্টার মতো ছিলাম। 

পরে আগুনের ধোঁয়া বেড়ে যাওয়ায় সবাইকে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়েছ। এরপর গরমে হেঁটেই বিমানবন্দরে পৌঁছেছি।

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে এখন প্রচণ্ড বাতাসসহ দাবানলের সাথে লড়াই করছে গ্রিসের রোডস দ্বীপ। দেশটিতে তাপমাত্রা বাড়ছে। 

দেশজুড়েই এই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস না পাওয়া পর্যন্ত সামনে পরিস্থিতি আরও কঠিন হবে। এজন্য সবাইকে সতর্ক থাকার পরার্মশ দিয়েছেন তিনি। 

দ্বীপটিতে দ্বিতীয় দিনের পর দাবানল কিছুটা কমে আসলেও অগ্নিনির্বাপণের চেষ্টা মাঝেই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন।


একাত্তর/এআর

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর