আফগানিস্তানে ফিরছে নারীকে পাথর ছুঁড়ে হত্যার যুগ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের মসনদে আবারও দখলের পর কট্টর ইসলামপন্থি তালেবান সরকার নারী সমাজকে দমনের জন্য একের পর এক কঠিন নিয়ম ও আইন করছে। তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যার নিয়ম আবারও চালু করার ঘোষণা দিয়েছে তালেবান।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এই ঘোষণা দেন। এক অডিও বার্তায় তিনি বলেন, আমরা নারীদের বেত্রাঘাত করব। আমরা তাদের (ব্যভিচারের জন্য) প্রকাশ্যে পাথর মেরে হত্যা করব।

আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত বেতার-টেলিভিশন প্রচারিত ওই ওই অডিওতে তালেবানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আপনারা হয়ত এটিকে নারী অধিকারের লঙ্ঘন বলতে পারেন। কিন্তু তারা আমাদের গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড করেছে।

আখুন্দজাদা ঘোষণা দেন, তারা আফগানিস্তানে শরিয়াহ আইন কার্যকর করা শুরু করবেন। এর আওতায় ‘ব্যভিচারের’ জন্য নারীদের প্রকাশ্যে বেত্রাঘাত এবং পাথর ছুড়ে মারা হবে। তিনি বলেন, রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে তালেবানের কাজ শেষ হয়নি, এটি মাত্র শুরু।

খবরটি আতঙ্কের হলেও আফগানিস্তানের নারী অধিকার সংগঠনগুলো এতে অবাক হয়নি। তারা মনে করে, আফগান নারীদের ১৯৯০-এর দশকে তালেবান শাসনের অন্ধকারতম দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের দেড় কোটি নারী ও মেয়ের অধিকারের অবশিষ্ট যতটুকু ছিল, তাও এখন প্রায় বিলুপ্তির পথে।

 হিউম্যান রাইটস ওয়াচের আফগান গবেষক সাহার ফেতরাত।

দেশটির মানবাধিকার সংগঠন ওমেনস উইনডো অব হোপ-এর প্রধান আইনজীবী সাফিয়া আরেফি বলেন, তালেবান নেতার এই ঘোষণার মধ্য দিয়ে নারীদের শাস্তির একটি নতুন অধ্যায় শুরু হলো এবং আফগান নারীরা গভীর একাকিত্বে পতিত হবেন। তাঁদের বাঁচানোর জন্য এখন পাশে কেউ নেই। 

হিউম্যান রাইটস ওয়াচের আফগান গবেষক সাহার ফেতরাত বলেন, দুই বছর আগেও তাদের এটা বলার সাহস ছিল না, কিন্তু এখন নারীদের পাথর নিক্ষেপের কথা বলছে। তালেবান তাদের কঠোর নীতিগুলো একের পর এক পরীক্ষা করে এই পর্যায়ে পৌঁছেছে। কারণ, তাদের জবাবদিহি করার মতো কেউ নেই।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান পশ্চিমা সমর্থিত আফগান সংবিধানের সঙ্গে বিদ্যমান ফৌজদারি এবং দণ্ডবিধি স্থগিত করে। সেখানে শরিয়াহ আইনের কঠোর ব্যাখ্যা প্রতিস্থাপন করেছে। নারী আইনজীবী, বিচারক যাঁরা আগের সরকারের সময়ে কাজ করছেন তাঁদেরও নিষিদ্ধ করে তালেবান।

এআরএস
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর