মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনে রেকর্ড তেল রপ্তানি ইরানের

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্কযুদ্ধের মধ্যেই বেইজিংয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে ইরান। চলতি বছরের মার্চ মাসে ইরান থেকে চীনে রেকর্ড পরিমাণ তেল রপ্তানি হয়েছে। যা ইতিহাসে সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা 'মিজান' এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে   মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে -এমন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই তেল রপ্তানি বৃদ্ধির খবর সামনে এসেছে।

জাহাজ ট্র্যাকিং কোম্পানি ভর্টেক্সার তথ্য অনুসারে, মার্চ মাসে ইরান থেকে চীনে তেল আমদানি প্রতিদিন ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে গেছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এই তথ্য চীনের শানডং প্রদেশের ইন্ডিপেন্ডেন্ট রিফাইনারি সেন্টারে মজুদের মাত্রা বৃদ্ধির সাথে মিলে যায়।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ সংস্থা কেপলার বলছে, মার্চ মাসে চীনে ইরানের তেলের গড় রপ্তানি ছিলো প্রতিদিন ১ দশমিক ৭১ মিলিয়ন ব্যারেল যা ফেব্রুয়ারি মাসের রপ্তানির চেয়ে ২০ শতাংশ বেশি এবং গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে ইরান থেকে চীন প্রতিদিন গড়ে ১ দশমিক ৪৩ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে।

চীনে ইরানি তেল রপ্তানি প্রবাহের উপর নজরদারিকারী আরও দুটি সূত্র থেকে প্রায় একই তথ্য পাওয়া গেছে। একটি সূত্র বলছে, তাদের ধারণা মার্চ মাসে প্রতিদিন গড়ে ১ দশমিক ৬৭ মিলিয়ন জ্বালানি তেল ইরান থেকে আমদানি করেছে চীন। অন্য সূত্র মতে, সম্ভবত গড়ে দৈনিক ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে চীন।

কেপলারের তথ্য অনুসারে, মার্চ মাসে চীনের সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেলের ১৬ শতাংশই ছিলো ইরানি তেল। 

ভার্টেক্সারের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক লি বলেছেন, ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন। এ কারণেই ইরানি তেল কেনার ক্ষেত্রে চীন তাড়াহুড়ো করছে।

সংস্থাটির রিপোর্ট অনুসারে, ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে চীনের শানডং প্রদেশে মোট অন-শোর বা স্থল মজুদ ২২ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা ইরান থেকে আমদানি বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ।   

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর