কাশ্মীর হামলা: সরকারের ‘যে কোনো পদক্ষেপে’ পূর্ণ সমর্থন বিরোধীদলের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে ‘যে কোনো পদক্ষেপের জন্য’ মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির বিরোধীদল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নয়াদিল্লির সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে বিরোধীদল নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়।
 

বৈঠক শেষে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, সকল রাজনৈতিক দল একযোগে এর নিন্দা করেছে এবং বিরোধী দল সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন দিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক।

তিনি জানান, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আগামীকাল (শুক্রবার) কাশ্মীরের অনন্তনাগ পরিদর্শন করবেন, যেখানে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সাথে আছি। দেশের উচিত ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করা। সমস্ত রাজনৈতিক দলের প্রধানরা প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিয়েছেন। 

এদিন বৈঠকে অংশ নেয়া সংসদ সদস্যদের কোথায় এই ত্রুটি ঘটেছে এবং কোন পরিস্থিতিতে এই সন্ত্রাসী হামলা হয়েছে সে সম্পর্কে অবহিত করেছেন ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।  

এর আগে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অনেকে আহত হন।

ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিলো পাঁচ-ছয় জন। সকলের মুখেই ছিলো মাস্ক। হাতে ছিলো একে ৪৭ রাইফেল। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা।

এ হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী ‘দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সশস্ত্র গোষ্ঠীর। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ত্যাইয়েবার ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ। পেহেলগামের হামলাকারীরা টিআরএফের সদস্য বলেই দাবি করছেন ভারতীয় গোয়েন্দারা।

দিল্লির অভিযোগ, এ হামলার পিছে পাকিস্তানের হাত রয়েছে। যদিও পাকিস্তান সরকার তা অস্বীকার করেছে। 

হামলার জেরে, বুধবার ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিলসহ বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয়। পরের দিনও থেমে নেই নয়াদিল্লি। 

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত।

অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতকে আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর