চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশচারী আর নেই

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০:৫২ এএম

চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশচারী ফ্র্যাঙ্ক বোরম্যান আর নেই। ৯৫ বছর বয়সে পরলোক গমন করলেন সাবেক এই মার্কিন মহাকাশচারী।

বৃহস্পতিবার নাসা এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক মার্কিন মহাকাশচারী ফ্রাঙ্ক বোরম্যান মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্টানায় মৃত্যবরণ করেন। খবর রয়টার্স’র।

প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৬০ এর দশকে তিনি দুইবার মহাকাশ ভ্রমণ করেন। সেই ভ্রমণে প্রায় ২০ দিন মহাকাশে কাটিয়েছেন বোরম্যান।

ফ্র্যাঙ্কের আত্মজীবনী থেকে জানা গেছে, ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করে এয়ার ফোর্স ফাইটার পাইলট হয়েছেন। পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করার পর ১৯৬২ সালে নাসার দ্বিতীয় মহাকাশচারী প্রোগ্রামের জন্য নির্বাচিত হন।

১৯৬৫ সালে ফ্র্যাঙ্ক প্রথম মহাকাশ ফ্লাইট পরিচালনা করেন। জেমিনি ৭ নামের এই ফ্লাইটে ১৪ দিনের মিশনে দায়িত্ব পালন করেন তিনি। তার তিন বছর পর অ্যাপোলো ৮ এর কমান্ডার হিসেবে যোগ দেন। ক্রিসমাস ইভ ও ক্রিসমাস ডে দিয়ে চাঁদের চারপাশে ১০ বার ভ্রমণ করেন বোরম্যান।

১৯৭০ সালে নাসা ও বিমানবাহিনী থেকে অবসর নেন বোরম্যান। তারপর ইস্টার্ন এয়ারলাইন্সের উপদেষ্টা হন তিনি। ১৯৭৫ সাল নাগাদ এয়ারলাইন্সের প্রেসিডেন্ট থাকার এক বছর পরে চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।

বোরম্যান ১৯২৮ সালের ১৪ মার্চ ইন্ডিয়ানার গ্যারিতে জন্মগ্রহণ করেন। তিনি জীবিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক মার্কিন মহাকাশচারী ছিলেন। এখন ফ্র্যাঙ্কের অনুপস্থিতিতে বয়োজ্যেষ্ঠ মহাকাশচারী হলেন জিম লাভেল। তার বয়সও ৯৫ বছর। তিনি বোরম্যানের চেয়ে ১১ দিনের ছোট।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর