যুক্তরাষ্ট্রে আদালতে বিচারককে গুলি করে হত্যা 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউজে বিচারক কেভিন মুলিনসকে গুলি করেন কাউন্টি শেরিফ শন স্টাইনস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনার পর কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশ। খবর বিবিসি’র।

কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউজে বিচারকের চেম্বারে জেলা বিচারক কেভিন মুলিনসকে একাধিকবার গুলি করার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। এ হত্যার ঘটনায় লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে অভিযুক্ত করা হয়েছে।

জেলা বিচারক কেভিন মুলিনস ও কাউন্টি শেরিফ শন স্টাইনস। ছবি: সংগৃহীত।

আদালতের অভ্যন্তরে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই বিচারকের ওপর গুলিবর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানতে পারেনি বলে জানায় পুলিশ।

কেন্টাকির বিচারিক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কেন্টাকির হোয়াইটসবার্গের আদালতে বিচারক মুলিনসকে একাধিকবার গুলি করে হত্যা করা হয়। হোয়াইটসবার্গ আদালত লেক্সিংটন থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’

কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট গণমাধ্যমকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। তবে, এ ঘটনায় অন্য কেউ আহত হননি। ঘটনার পরই কাছাকাছি থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।

 

একাত্তর/জো
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
বাড়িতে ঝগড়ার জেরে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রীসহ আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। খবর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর