মোদীকে এক হাত নিলেন সেই মহুয়া

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১১:০১ পিএম

ঘুষ নেওয়ার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে ভারতের পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়েছিলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্র। গত লোকসভা নির্বাচনে আবারও আইনপ্রণেতা হয়ে পার্লামেন্টে ফিরেছেন তিনি।

ফেরার পর সোমবার ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মহুয়া।

তার অভিযোগ, বহিষ্কারের দিন সংসদ কৌরবদের সভায় পরিণত হয়েছিল। দ্রৌপদীর মতো তার বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিলো। যারা করার চেষ্টা করেছিলেন, ভোটে তাদের কী পরিণতি হয়েছে, তা অষ্টাদশ লোকসভায় নিজের প্রথম ভাষণে স্মরণ করিয়ে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল এই এমপি।

জানালেন, তাকে বসিয়ে দিলে (বহিষ্কার) আরও ‘ভারী’ পড়বে। এও জানালেন, দুঃশাসনবাহিনীর হাত থেকে রক্ষার জন্য কৃষ্ণের মতো তার রক্ষক হয়েছেন কৃষ্ণনগরের মানুষ। পাশে বসে টেবিল বাজিয়ে তাকে সমর্থন জুগিয়ে গেলেন তৃণমূলের আর এক এমপি সায়নী ঘোষ।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মহুয়া তার বক্তৃতায় আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। যদিও সেই সময় মোদী লোকসভায় ছিলেন না। মহুয়া যখন কতা বলতে দাঁড়ান তখনই মোদী নিজের আসন ছেড়ে উঠে পড়েন সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সেটি লক্ষ্য করে মহুয়া সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান। ভয় পাবেন না। আমার কেন্দ্রে দু’বার এসেছেন। এ বার আমার কথা শুনে যান। মোদী অবশ্য তাতে কর্ণপাত করেননি।

গত ৮ ডিসেম্বর সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। সে দিন তিনি বেরিয়ে বলেছিলেন, ‘শেষ’ দেখে ছাড়বেন! সেই ‘শেষ’ তিনি দেখে নিয়েছেন, সোমবার লোকসভার অধিবেশন স্পষ্ট জানিয়ে দিলেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনায় আগের থেকেও কড়া ভাষায় আক্রমণ করলেন মোদী সরকারকে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে বলেন, ‘আমাকে বসানোর চক্করে জনতা আপনার ৬৩ জন এমপিকে বসিয়ে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা জিতেছিলো ৩০৩টি আসনে। এ বার তারা জয়ী হয়েছে ২৪০টি আসনে।

সেই প্রসঙ্গ তুলে ভালোমতো খোঁচা দিয়ে মহুয়া মনে করিয়ে দিলেন, একার বলে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। হুঁশিয়ারি, দিয়ে তিনি বলেন, আমায় বসাবেন না, আরও ভারী পড়বে।

মহুয়া বলেন, ৮ ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। ধৃতরাষ্ট্র সে দিন অন্ধ ছিলেন।

এর পরেই মহুয়া পরিসংখ্যান তুলে ধরে জানালেন, যারা সে দিন তার ‘বস্ত্রহরণ’-এ শামিল হয়েছিলেন, সেই এথিক্স কমিটির সদস্যদের লোকসভা ভোটে কী ফল হয়েছে। তিনি বলেন, এথিক্স কমিটি আমার বহিষ্কারে অনুমোদন দিয়েছিলো। সেখানে ১০ জন সদস্য ছিলেন এবং এক জন চেয়ারপারসন। পাঁচ জন সদস্য ছিলেন বিজেপির। তাদের মধ্যে চার জনই হেরে গিয়েছেন। চেয়ারপারসন হেরেছেন। কংগ্রেসের যে এমপি তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তিনিও হেরেছেন। মহারাষ্ট্রের যে সাংসদ বিজেপির হয়ে বিতর্ক তুলেছিলেন, তিনিও হেরেছেন। কৃষ্ণের মতো কৃষ্ণনগরবাসী আমায় রক্ষা করেছিলেন।’

পার্লামেন্টে মহুয়া পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন যে, যেখানে যেখানে প্রধানমন্ত্রী মোদী জনসভা করেছেন, তার বেশির ভাগ জায়গাতেই হেরেছে বিজেপি।

কটাক্ষ করে বলেছেন, এমনকি রামও ভোট বৈতরণী পার করাতে পারেনি বিজেপির।

কাশ্মীরের তিন আসনে বিজেপি কেন প্রার্থী দিতে পারল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তার হুঁশিয়ারি, ভারতবাসী ধৈর্য নিয়ে অপেক্ষা করবে এই সরকারের পতনের জন্য।

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর