রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় ৪৭৮ জন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম একবারে এত সংখ্যক বন্দি বিনিময় করলো ইউরোপের দেশ দুইটি।

এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪৮তম বন্দি বিনিময় । এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময় বলে দাবি করেছে কিয়েভ কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সশস্ত্র বাহিনীর সদস্য ও সীমান্তরক্ষী সদস্যসহ ২৩০ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। অপরদিকে চুক্তি অনুযায়ী, ২৪৮ জন রুশ বন্দিকে মুক্তি দিয়েছে ইউক্রেন। গত বছর আগস্টের পর থেকে এটিই প্রথম বড় বন্দি বিনিময়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমাদের লোকজন বাড়ি ফিরে এসেছে। রাশিয়ার বন্দিদশা থেকে ২০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবন্দি বিনিময়ের আলোচনাটি কঠিন ছিল।

ইউক্রেন জানিয়েছে, মুক্ত করা সেনাদের মধ্যে কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডের সাতজনও রয়েছেন। এছাড়া, মুক্তিপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন চেরনোবিল অঞ্চলের বন্দি ন্যাশনাল গার্ডসম্যান এবং মারিওপোলের আজভস্টল স্টিল প্ল্যান্টের যুদ্ধে আটক হওয়া সেনারা। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তিতে মধ্যস্থতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে উভয়পক্ষ।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার বন্দিদশা থেকে ৪৮ বারে প্রায় দুই হাজার ৫৯৮ জনকে মুক্ত করা হয়েছে। মুক্ত হওয়া কিছু ইউক্রেনীয় যুদ্ধবন্দি বলেছেন, ‘মারধর ও বৈদ্যুতিক শকসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমরা।’

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর