মস্কোয় কনসার্টে হামলায় এখনও নিখোঁজ ৯৫

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

মস্কোয় কনসার্টে বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনার সপ্তাহ পরেও এখনও নিখোঁজ রয়েছেন ৯৫ জন। তাদের নামের তালিকা নিহত বা আহতদের তালিকাতেও নেই। নিখোঁজ এসব আত্মীয় স্বজনদের সঙ্গে ঠিক কী ঘটেছে, তা জানতে ছুটোছুটি করছেন তারা।

বুধবার এমন তথ্য প্রকাশ করেছে একটি রুশ গণমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রোকাস সিটি হলের হামলায় সরকারিভাবে এ পর্যন্ত ১৪০ জন নিহত এবং আরও ১৮২ জন আহত হওয়ার রেকর্ড নথিভুক্ত করা হয়েছে।

তবে বাজা নিউজ সার্ভিস জানিয়েছে, নিখোঁজ আত্মীয়-স্বজনদের সম্পর্কে মানুষের আবেদনের ভিত্তিতে জরুরি পরিষেবা যে তালিকা তৈরি করেছে, সেখানে আরও ৯৫ জন মানুষের নাম রয়েছে। সংস্থাটির রাশিয়ার নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এ তালিকায় এমন মানুষ রয়েছেন যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে তাদের আত্মীয়রা আর যোগাযোগ করতে পারেনি। তবে আহত বা নিহতদের তালিকায় তাদের নাম নেই। তবে এরমধ্যে কিছু নিহতও রয়েছে যাদের এখনও পরিচয় জানা যায়নি।

রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে চার শ্যুটার এই হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ শতাধিক রাউন্ড গুলি পাওয়া গেছে।

জরুরী পরিষেবা সূত্রের নজরদারি ফুটেজ পর্যালোচনা করে বাজা নিউজ সার্ভিস জানিয়েছে, সোভিয়েত যুগের রক গ্রুপ ‘পিকনিক’ তাদের কনসার্ট শুরুর কিছুক্ষণ আগে ওই শ্যুটাররা গুলি ছোড়ে এবং বিস্ফোরণ ঘটায়। তখন হলটিতে ৬ হাজার ২০০ মানুষ অবস্থান করছিলেন। শনিবার এ খবর প্রকাশ করেছিল সংস্থাটি।

শ্যুটিংয়ের পর থেকে রাশিয়ার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ভুক্তভোগীদের খুঁজে পেতে সাহায্য করার আবেদনে সরব ছিল। ‘ক্রোকাস ডট হেল্প সেন্টার’ নামের একটি টেলিগ্রাম চ্যাটে নিখোঁজদের বন্ধু এবং আত্মীয়রা তাদরে নাম শেয়ার করে সন্ধান জানার চেষ্টা করেছেন।

শনিবার রাতে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তালিকায় কি ইগর ভ্যালেন্টিনোভিচ ক্লিমেনচেঙ্কো নামে কেউ ছিলেন? কেউ কি ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠাতে পারবেন?’

তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় কর্তৃক নিশ্চিত করা নিহতদের তালিকায় ক্লিমেনচেঙ্কোর নাম ছিল না।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর