কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন খারিজ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:৫২ এএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী বুধবার তার আবেদনের শুনানি হবে বলে শনিবার আদালত জানিয়েছে।

শনিবার দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করে কেজরিওয়ালের পক্ষ থেকে জানানো হয়, তার গ্রেপ্তারি ও হেফাজতে পাঠানোর নির্দেশ বেআইনি। রোববার যাতে ওই পিটিশনের শুনানি হয়, সে আবেদনও জানানো হয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। কিন্তু খারিজ করে দেয় হাইকোর্ট। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের সাপ্তাহিক ছুটি রোববার। সোম আর মঙ্গলবার দোল ও হোলির কারণে আদালত বন্ধ থাকবে। তাই বুধবার আদালত খোলার পরেই কেজরিওয়ালের আবেদন শোনা হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। পরের দিন  শুক্রবার তাকে সাতদিনের জন্য ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’র হেফাজতে পাঠায় নিম্ন আদালত। সে নির্দেশ এবং গ্রেপ্তারির বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে আম আদমি পার্টি।

এর আগে, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতেও অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। ফলে ইডি তাকে গ্রেপ্তার করে। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছিলেন কেজরিওয়াল। কিন্তু সে মামলার শুনানির আগেই তা প্রত্যাহার করে নেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির মোট ৭০টি বিধানসভা কেন্দ্রে রোববার বিক্ষোভের ডাক দিয়েছেন আম আদমি পাটির নেতারা।

 

একাত্তর/জো
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
আবগারি দুর্নীতি মামলায় ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে খালাস দিয়েছে আদালত।
আবারও উত্তপ্ত ভারতের দিল্লি। রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে আম আদমি পার্টির (আপ) দলীয় সম্মেলনে তিনি নিজেই একথা ঘোষণা করেন।
দীর্ঘ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল আবগারি (মদ) নীতি মামলায় জামিন পেলেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর