বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

আপডেট : ০২ জুন ২০২৪, ১২:৪৫ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে বুথফেরত জরিপ। পশ্চিমবঙ্গে এবার নরেন্দ্র মোদির দল বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে বলে ইঙ্গিত মিলেছে বুথফেরত জরিপে।

পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানায় ‘এবিপি আনন্দ ও সি-ভোটার’। তাদের জরিপ বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রসে ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে এক থেকে তিনটি আসনে।

অন্যদিকে ‘টিভি-৯’ বুথফেরত জরিপে ইঙ্গিত দিয়েছে, বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে একটি আসন। বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে।

যদিও এই জরিপকে গুরুত্ব দেয়নি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলেছে, ওই সমীক্ষা সঠিক হবে না। তৃণমূল বহু আসনে জিতবে। আর বিজেপি বলেছে, তারা এখনো মনে করছে, তারা কমপক্ষে ৩০টি আসনে জিততে চলেছে।

সবশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বাম দলের থলিতে কোনো আসন জোটেনি।

শেষ পর্বে শনিবার পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। অন্যান্য দফার তুলনায় এবার কিছুটা বেশি নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটেছে। তৃণমূল কমবেশি প্রতিটি কেন্দ্রে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 সর্বশেষ ২০১৯ সালে এই ৯টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল। তাই আসনগুলো ধরে রাখতে মরিয়া দলটি।

 

একাত্তর/জো
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির ‘ডিও’ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে অটোমেটিক...
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর