ঈদ কেনাকাটায় গরমের প্রভাব, দিনে ক্রেতা কম রাতে বেশি

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৮:৩৪ পিএম

ঈদে যারা রাজধানী ছাড়ছেন তারা বুধবার করেছেন শেষ মূহুর্তের কেনাকাটা। তাই এদিন সবচেয়ে বেশি ভিড় ছিলো পাঞ্জাবি আর জুতার দোকানগুলোতে। 

তবে ব্যবসায়িরা বলছেন, গরমের কারণে দিনের বেলায় ক্রেতার উপস্থিতি কমেছে। তারপরও যা বিকিকিনি হয়েছে তাতে গেলো দু’বছরের ক্ষতি পোষানো গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

ঈদের নামাজে নতুন পাঞ্জাবি-পায়জামা-টুপি যেনো বাড়তি আনন্দের যোগান দেয়। আর কিছু না হোক সুন্দর একটা পাঞ্জাবি সবারই চাই। তাই নিউমার্কেট সায়েন্স ল্যাব, এলিফেন্ট রোডের পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। 

যারা রাজধানী ছাড়বেন বুধবার শপিং মলগুলোতে তাদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে জুতার দোকানে। জামা কাপড়ের সাথে মানানসই জুতা খুজে নিতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন ক্রেতারা।

পাঞ্জাবি বা জুতার দোকানে যতোটা ভিড় ছিলো, প্যান্ট শার্ট গেঞ্জির দোকানগুলোতে তেমনটা ছিল না। দুঃসহ গরম বেচাবিক্রিতে প্রভাব ফেলছে বলে মত ব্যবসায়ীদের।

তবে জনপ্রিয় মার্কেটের বাইরে পাড়া মহল্লায় গড়ে ওঠা ব্রান্ডের দোকানগুলোতে ছিলো ভিন্ন চিত্র। যেমন মোহাম্মদপুরের আদাবরে সারার বড় এই প্যাভিলিয়নে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ব্যবসায়ীরা জানান, রমজানের মাঝামাঝিতেই তারা সবচেয়ে বেশি বিক্রি করেছেন। তবে ঢাকায় যারা ঈদ করবেন তারা বাড়তি ভিড় এড়াতে, শেষ সময়ে কেনাকাটা করবেন এমন আশাই করছেন ব্যবসায়ীরা।

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর