রাজধানীর অলিগলি ও রাজপথে জ্বলছে না বাতি

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৭:২৯ পিএম

বহুদিন বাদে রাজধানীর অলিগলির বাতি জ্বলতে দেখা যাচ্ছে না সন্ধ্যার পর। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর দুইটা থেকে সারাদেশে গ্রিড বিপর্যয় হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

যদিও জাতীয় গ্রিড বিপর্যয়ের মধ্যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি বার্তায় বলা হয়, আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে।

অন্ধকারে যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে ধীরগতি। সড়কে সড়কে চোখে পড়ছে যানজট। অফিস শেষে বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষেরা। 

আট বছর পর এ ধরণের অভিজ্ঞতা নিতে হচ্ছে নগরবাসীকে। এর আগে ২০১৪ সালে জাতীয় গ্ৰিড বিপর্যয়ে অন্ধকার নিমজ্জিত হয়েছিলো দেশ।

জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় আজ দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সবার সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য্য ধারণের অনুরোধ করেছেন নসরুল হামিদ। তিনি জানিয়েছেন ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরে আসছে। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর