চার বছরে সব লেনদেনে কিউআর কোড চালুর উদ্যোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৫ পিএম

২০২৭ সালের মধ্যে বাজারে নগদ টাকার লেনদেন ৭৫ শতাংশ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। সে লক্ষ্যে এরইমধ্যে মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড ও সবশেষ চালু হলো কিউআর কোড সেবা। 

কিন্তু, এই সেবার সুবিধা পেতে গ্রাহকদের দরকার ইন্টারনেটসহ স্মার্ট ফোন। যা কম আয়ের বড় জনগোষ্ঠীর কাছে এখনও অধরা। ফলে এই সেবার পুরো সুবিধা মিলতে সময় লাগবে।

মাসখানেক আগে কিউআর কোডের মাধ্যমে লেনদেন পদ্ধতি চালু হয় রাজধানীর মতিঝিলের ফুটপাতের দোকানগুলোতে। তবে নিয়ে তাদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।

সেখানে সব দোকানির কাছে প্রশ্ন ছিলো- গ্রাহকরা কতোটা আগ্রহী এ সেবা নিতে। তারা বলছেন, এক জিবি ইন্টারনেটের চড়া খরচ আর ঝুঁকির বিবেচনায় এমন লেনদেনের আগ্রহ পান না তারা। 

এবিবি’র চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, করোনা পরবর্তী প্রচলিত যে ব্যাংকিং ব্যবসা তা থেকে বেরিয়ে গ্রাহকদের জন্য এমন সেবা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

এক্ষেত্রে অবকাঠামো ও নিরাপত্তা খাতে বাড়তি বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন সাবেক ব্যাংকাররা। 

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, দেশে বিপুল সংখ্যক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে, তাদের ক্যাশলেস সার্ভিসে যুক্ত করা বেশ কঠিন।  

আরও পড়ুন: ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

যদিও এসব বাধাকে উপেক্ষা করে ২০২৭ সালের সালের মধ্যে কমপক্ষে ৭৫ শতাংশ ক্যাশলেস লেনদেন চালু করতে চায় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ২০২১ সালে নিদিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সবধরনের আর্থিক লেনদেন করতে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম চালু করতে সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।


একাত্তর/এসজে

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর