রানা প্লাজা ধসের ১০ বছর

অনেক কিছু বদলেও থমকে আছে আহতদের জীবন

আপডেট : ০১ মে ২০২৩, ০৮:৩০ পিএম

রাজধানীর অদূরে সাভারে রানা প্লাজা ধসের এক দশকে দেশের তৈরি পোশাক শিল্প-কারখানার নিরাপদ কর্মপরিবেশ অনেকটাই নিশ্চিত হলেও, সেই ট্রাজেডিতে আহত শ্রমিকের জীবন থমকে গেছে। তাদের কেউ কেউ কেবল নিজের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন। ছিলো না কোনো পুনর্বাসন সহায়তা। আর পোশাকখাতে এখানেই ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা।

ধসে পড়া রানা প্লাজার পাঁচ তলার পোশাক কারখানায় সুইং অপারেটর হিসাবে কাজ করতেন নিলুফার বেগম। ধসে পড়া ভবনে নিহত শ্রমিকদের নিচে চাপা পড়েছিলেন তিনি। পিলারের নিচে চাপা পড়েছিলো তার পা।

রানা প্লাজার মৃত্যুকূপ থেকে ফিরে আসার সেই ঘটনা মনে করে আজও আবেগাপ্লুত হয়ে পড়েন নিলুফার।

সেই দুর্ঘটনায় হারিয়েছেন পা। এরপর স্বামীও তাকে ছেড়ে গেছে। এখন একমাত্র সন্তান নিয়ে তার বেঁচে থাকার লড়াই। গেলো দশ বছরে সহায়তা পেয়েছেন সামান্য। 

সেই সম্বলটুকু নিয়েই নিলুফার চালাচ্ছেন একটি পানের দোকান। জীবন সংগ্রাম চালিয়ে নিতে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য তার নেই। নেই কোন নিশ্চয়তার চাবিকাঠি।

লিমা বেগমের গল্পটা আরেক রকম। তার লড়াইটা দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার। রানা প্লাজার দুর্ঘটনায় তার কোমরের হাড় ফেটে যায়। তা নিয়েই এখনও একটি পোশাক কারখানায় কাজ করছেন তিনি। ভাবছেন বড় মেয়ের বিয়ে দিয়েই অবসর নেবেন।

অধিকার বঞ্চিত এই শ্রমিকরা দুর্ঘটনার ক্ষতিপূরণ বা চিকিৎসা কিছুই পাননি। তাদের মন আজও বয়ে বেড়াচ্ছে ভবন ধসে পড়ার সেই আতঙ্ক। তাই বড় কোন ভবনে উঠলেই ভয় পান তিনি। যে কারণে অনেকেরই বহুতল কোন কারখানায় কাজ করতে পারেন না। তার মতো শ্রমিকরা ঘুরে দাঁড়িয়েছেন কেবল নিজের চেষ্টায়।

রানা প্লাজা দুর্ঘটনার পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পোশাক শিল্প। বিশ্বের প্রথম সারির দশটি কারখানার সাতটাই এখন বাংলাদেশে। যেখানে নিশ্চিত করা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ।

কিন্তু কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার যে সব শ্রমিকের ত্যাগের বিনিময়ে পোশাক শিল্পের এই ঘুরে দাঁড়ানো; তাদের বঞ্চনার অবসান হয়নি। তাদের ঘুরে দাঁড়াতে হয় কেবল নিজের চেষ্টায়।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩৮ জন পোশাক কর্মী নিহত ও দুই হাজারের বেশি শ্রমিক আহত হন।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

এরপর দেশের পোশাক ও বস্ত্র খাতের শ্রমিকদের জন্য কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে একই বছরে ব্র্যান্ডগুলোকে নিয়ে অ্যাকর্ড ও অ্যালায়েন্স জোট গঠিত হয়। তা গঠিত হয় স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে। এর মাধ্যমেই বড় প্রায় দুই হাজার কারখানার সংস্কারকাজে ধাক্কা লাগে।


একাত্তর/আরএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর