সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক তিন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএসের ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে তার দুই ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

একাত্তর/এআরএস
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং সাবেক কাউন্সিলরের সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ-২ আসন) ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ডিবি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব...
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ঘোষণা দিয়েছেন, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে গঠিত একটি ঐক্য সরকারের অধীনে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত রয়েছেন। বিরোধী দলগুলোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর