পশ্চিমাঞ্চলে রেল চলাচলে নতুন যুগের অপেক্ষা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে দেশের পশ্চিমাঞ্চলের সাথে কমে আসবে ঢাকার দূরত্ব। রেলে পণ্য পরিবহনে আসবে যুগান্তকারী পরিবর্তন। 

প্রাথমিকভাবে খুলনা, যশোর রুটে চলাচলকারী ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে চালানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। প্রয়োজনে এই পথে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। 

ট্রেনে ঢাকা থেকে খুলনার দূরত্ব এখন ৩৮১ কিলোমিটার। পদ্মা সেতু দিয়ে যে নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে তাতে ঢাকা-খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। 

১১ ঘন্টার বদলে চার ঘন্টাতেই যাওয়া যাবে খুলনা। কমবে পণ্য পরিবহনের খরচও। এমন নানামুখী সম্ভাবনার দুয়ার খুলছে পদ্মা রেল সংযোগ প্রকল্প। 

ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন ট্রেন যায় বঙ্গবন্ধু সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ হয়ে। পদ্মা সেতুতে রেল চালু হলে ট্রেনগুলোকে এতোটা ঘুরে গন্তব্যে যেতে হবে না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেললাইন আগামী জুনেই চালু হতে পারে। ফরিদপুর ও রাজবাড়ীর রেলসংযোগ আগে থেকেই আছে। 

ফলে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের কাজ শেষ হলে পশ্চিমাঞ্চলের সাথে বিকল্প আরেকটি পথ চালু হবে। আর সেই কাজ চলছে ধুমিয়ে, নির্ধারিত সময়েই শেষ হবে কাজ। 

নতুন রেলপথ মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলাকেও রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। পণ্য পরিবহনেও আসবে ইতিবাচক পরিবর্তন। 

image


নতুন ব্রডগেজ রেললাইনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙ্গা, কাশিয়ানী, নড়াইল, জামদিয়া পর্যন্ত যাওয়ার পর এর একটি শাখা যশোরের রূপদিয়া পর্যন্ত, অন্যটি খুলনার সিংগিয়া রেলস্টেশনে যুক্ত হবে।

পদ্মা সেতু দিয়ে নতুন রেলপথ চালু হলে বেনাপোল স্থলবন্দরের মালামাল ট্রেনে পরিবহন করা যাবে। ২০৩৫ সাল নাগাদ দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কে আনতে চায় সরকার।  

কিন্তু, বরিশাল বিভাগ এখনো তার বাইরে। পদ্মা রেল সংযোগ প্রকল্প এক সময় সেই পরিকল্পনা বাস্তবায়নেও সহায়ক হবে।


একাত্তর/এআর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর