বড় অঙ্কের ঘাটতির বাজেটে মূল্যস্ফীতি-রাজস্বের চ্যালেঞ্জ

আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:১৮ পিএম

আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। রাজস্ব আয়ে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার ৮৭ শতাংশই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড।

এবারও ঘাটতি মোকাবেলাসহ বাজেট বাস্তবায়ন ও রাজস্ব আয়ের নতুন কোনো দিক নির্দেশনা নেই বাজেটে। আছে ৬ দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের চ্যালেঞ্জও।

মূল্যস্ফীতি, বিশ্ব অর্থনীতির নাজুক পরিস্থিতি, দেশের ব্যাংক খাতে চড়া সুদ ও ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতন; এতোসব চ্যালেঞ্জের মুখে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার’ এই বাজেটের মূলনীতি। আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেট ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সরকারের ১৩ লক্ষাধিক চাকরিজীবীর বেতনভাতা, পেনশন ও অফিস পরিচালন খাতে খরচ ৫ লাখ ৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ সাড়ে ১৩ হাজার কোটি টাকা খরচ হবে সুদ পরিশোধে। যা মোট বাজেটের ১৪ দশমিক ২ শতাংশ।

জনপ্রশাসন খাতে ২২ দশমিক ১ শতাংশ, শিক্ষা ও প্রযুক্তিখাতে ১৪ শতাংশ, পরিবহণে ১০ দশমিক ৪ শতাংশ, কৃষি ৫.৯ এবং স্বাস্থ্যে ৫.২ শতাংশ বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী।

তবে খরচ করার ইচ্ছা নির্ভর করবে ৫ লাখ ৪১ হাজার কোটির রাজস্ব আদায়ের ওপর। এরমধ্যে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা আদায় করবে এনবিআর।

রাজস্ব বোর্ডের বাইরে কর ১৫ হাজার ৪০০ কোটি টাকা, কর বহির্ভুত ফি ও জরিমানা থেকে ৪৬ হাজার কোটি টাকা আদায় করতে চান অর্থমন্ত্রী।

করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা। তবে ধনীদের ওপর কর ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করেছেন অর্থমন্ত্রী।

এতো হিসাব নিকাশের পরও অর্থমন্ত্রীকে ধার করতে হবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এরমধ্যে ব্যাংক থেকে নেবেন ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। আর বিদেশী ঋণ নেবেন ৯০ হাজার ৭০০ কোটি টাকা।

১৫ শতাংশ জরিমানা দিলেই কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারও।

এদিকে প্রতিবারের মতো বাজেট গণমুখী বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বিএনপি বলছে ‘লুট করার’ বাজেট।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময়ে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট লুটেরাদের বাজেট। লুটপাট করতেই বাজেট দেয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট লুটেরাদের শুধু নয়, গণবিরোধী এবং দেশ বিরোধী বাজেট।

এদিকে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) । সংস্থাটি বলছে, বাজেটে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না সরকার।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব না। আর প্রস্তাবিত বাজেটে জিডিপি, মূল্যস্ফীতি ও রিজার্ভের লক্ষ্যমাত্রার সাথেও বাস্তব সূচকের কোনো মিল নেই।

তিনি বলেন, উদ্ভাবনী ও সাহসী পদক্ষেপ বাজেটে নেই, এটা গতানুগতিক বাজেট। মূল্যস্ফীতি ৯ থেকে এক বছরের মধ্যে সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনাটাও চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কমানো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়।

এসব সমালোচনার থাকলেও বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে বিদায়ী অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরে ৯ হাজার ৭৫৪ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

 

পাশাপাশি সুবিধাবঞ্চিত বৃদ্ধ, প্রতিবন্ধী, মা ও শিশু বিভাগে সেবাগ্রহীতার সংখ্যাও বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষায় হিজরা সেবাগ্রহীতার সংখ্যাও দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে উল্লেখ করা হয়েছে বাজেট বক্তৃতায়। এতে বলা হয়, উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ হচ্ছে বিদ্যুৎ। তবে আগের বছরের তুলনায় এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমেছে সাড়ে চার হাজার কোটি টাকা।

এর মধ্যে চলমান জ্বালানি সংকটের মধ্যেও এবার বরাদ্দে পিছিয়ে আছে জ্বালানি খাত। এ খাতে এবার এক হাজার ৮৭ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আর বিদ্যুৎ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৯ হাজার ২৩০ কোটি টাকা।

কেএসএইচ
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২৩:১১
বড় অঙ্কের ঘাটতির বাজেটে মূল্যস্ফীতি-রাজস্বের চ্যালেঞ্জ
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
প্রতিবছর বাজেট প্রস্তাবের পরে নিয়ম করে বিশ্লেষণধর্মী সংবাদ সম্মেলন করে থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এবারও ব্যতিক্রম নয়। শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বেশকিছু ইতিবাচক দিকের কথা স্বীকার করেছে।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি...
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর