মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় পাঁচজনের পরিচয় শনাক্ত

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান।

তিনি জানান, মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে পরিবারের ডিএনএ মিলিয়ে দেখে বৃহস্পতিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। 

এর আগে গেলো সোমবার দুপুরে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছিলো। এর মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্তের কথা জানালো সিআইডি।

আরবিএস
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১৭:১২
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় পাঁচজনের পরিচয় শনাক্ত
পাহাড়ের সশস্ত্র ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর পোশাক তৈরি ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সংগঠনটির প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর