সামরিক মর্যাদায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ বিদায়

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী বিমানবাহিনীর সদস্যরা।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, সরকারের পাশাপাশি বিমানবাহিনী আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে। সর্বোচ্চ সহযোগিতার জন‍্য যা করার তাই করা হবে। 

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিশ্বাসী না হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

এর আগে গতকাল সোমবার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পাইলট তৌকিরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ৭৬তম বিএএফএ কোর্স সম্পন্ন করে ৩৫ নম্বর স্কোয়াড্রনে কর্মরত ছিলেন। জানা যায়, ক্যাডেট অবস্থায় তিনি পিটি-৬ উড়োজাহাজে প্রথম ১০০ ঘণ্টা উড্ডয়নের প্রশিক্ষণ নেন। পরে ১৫ নম্বর স্কোয়াড্রনে প্রায় ৬০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করে তিনি ৩৫ নম্বর স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন।

জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য রাজশাহীর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

আরবিএস
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৫:৩২
সামরিক মর্যাদায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ বিদায়
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর