বিমান দুর্ঘটনাস্থল দেখতে উৎসুক জনতার ভিড়, ৭ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল দেখতে স্কুলের সামনে ভিড় করেছে উৎসুক জনতা। অন্যদিকে দুর্ঘটনার ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। সেই সঙ্গে একটি মিসিং সেলও খোলা হয়েছে। অভিভাবকদের ম্যাসেজে জানানো হয়েছে ২৫ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ।

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে ঘুরে বুধবার (২৩ জুলাই) দেখা যায় বিমান দুর্ঘটনার তৃতীয় দি‌নেও ভিড় করেছেন অসংখ্য মানুষ।

শিক্ষার্থী থে‌কে শুরু ক‌রে অনেক অভিভাবকরাও আস‌ছেন ক্যাম্পাসের সাম‌নে। আসছেন উৎসুক জনতাও। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী, সাংবাদিকসহ অন্য কাউকেই ভেত‌রে প্রবেশ কর‌তে দিচ্ছেন না।

স্কুলের ভেত‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মোতা‌য়েন করা হয়েছে। ভেতরে ঘটনাস্থলও পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এঘটনায় অধ্যক্ষ জিয়াউল আলমকে সভাপতি করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে।

এ প্রসঙ্গে স্কুলটির পরিচালক রাসেল তালুকদার মুঠোফোনে জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। বুধবার বিমান দুর্ঘটনায় ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ নম্বর ভবনে অভিযোগ দায়ের করতে হবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিলো।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়। এসময় দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে উদভ্রান্ত মা-বাবা ও স্বজনদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে।

একাত্তর/আরএ
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১৪:২০
বিমান দুর্ঘটনাস্থল দেখতে উৎসুক জনতার ভিড়, ৭ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আকস্মিক ও  অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার ১৫ দিন পর আজ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পাঠদান শুরু হয়েছে।
মাইলস্টোন স্কুলে চলছে দুর্ঘটনা পরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। বিমান বাহিনীর সদস্যরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছেন।
আগামী রবি ও সোমবার ডিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর