গাঁজা হতে পারে করোনা থেকে পরিত্রাণের পথ, দাবি গবেষকদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৪:১৩ পিএম

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ইউরোপ আফ্রিকা, আমেরিকা ও ভারতসহ নানা অঞ্চল ইতিমধ্যে কাবু হয়ে গেছে ভাইরাসটির সংক্রমণে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পেতে দেশ-বিদেশে চলছে দিনরাত গবেষণা। চলছে এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকারী ভ্যাকসিন ও ওষুধের প্রয়োগের সংগ্রাম। এমনই সময়, করোনার থেকে পরিত্রাণের এক অদ্ভুত পথের সন্ধান দিলেন গবেষকরা। 

এ সপ্তাহে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানান, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ করোনাভাইরাসের প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। শুক্রবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোবর্স।

ওরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের ভাষ্য, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ (ক্যানাবিজেরোলিক অ্যাসিড এবং ক্যানাবিডিওলিক অ্যাসিড) করোনা ভাইরাসের বাইরের স্তরে থাকা শুঁড়ের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত ভেঙে ফেলতে পারে। এ কারণে মানুষের শরীরে ঢুকে ভাইরাসটি মানবকোষে সংক্রমণ ঘটাতে পারে না।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা 'জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস'-এ প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞরা ওই দুটি যৌগকে ব্যাবহার করে করোনাভাইরাস প্রতিরোধের চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ওরিগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও অন্যতম মূল গবেষক রিচার্ড ব্রিমেন বলেন, গাঁজায় যে দুটি অ্যাসিডকে করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিতে দেখা গিয়েছে সেগুলো খুবই সাধারণ ও সহজলভ্য। এই অ্যাসিডগুলো শণ এবং শণের নির্যাসে সহজেই পাওয়া যায়। এগুলো গাঁজার টিএইচসি উপাদানের মতো নিয়ন্ত্রিত না এবং মানবশরীরে সুরক্ষাবলয় হিসেবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের গবেষণায় দেখা গিয়েছে অ্যাসিড দুটো করোনাভাইরাসের আলফা ও বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমানভাবে কার্যকর।

অ্যাসিড দু'টির মাধ্যমে কোভিড প্রতিরোধে নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব বলে জানান রিচার্ড ব্রেমেন। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।


একাত্তর/এসএ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের যাওয়ার সময় গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ।
গাঁজা সেবন এবং গাঁজা খেয়ে নেশা করার বহু কাহিনি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। এই মাদক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত।
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর