আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, বেইলি রোডের সাততলা ভবনটির মালিককে তিন দফা চিঠি দিয়েছিলো ফায়ার সার্ভিস। তারপরও ত্রুটি সারানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিচতলার ছোট্ট আগুন নেভানোর মতো কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিলো না। আটকে পড়া মানুষদের নেমে আসার জন্য ছিলো না কোনো প্রশস্ত সিঁড়ি। সব মিলে ভবনটিকে মৃত্যুকূপ বলছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ছিলো ছুটির আমেজ। আর লিপ ইয়ার উদযাপনে রেস্তোরাঁগুলোতে ছিলো নানা অফার। তাই ভিড়টাও ছিলো বেশি। ভবনের বিভিন্ন তলায় ছিলো কাচ্চি ভাই, পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাস’সহ আরও কয়েকটি রেস্টুরেন্ট। 

ভবনটি তৈরি করে আমিন মোহাম্মদ গ্রুপ। পরে বিক্রি হয় ফ্ল্যাট। ফ্লোর ভাড়া নিয়ে গড়ে ওঠে রেস্তোরাঁ বিপণী বিতান। ভবনে লিফট ছিলো দু'টি। সিঁড়ি একটি। ছিলো না কোনো জরুরি পথ। নামার পথে চার তলার সরু সিঁড়িতে ছিলো রান্নার সিলিন্ডার। সেই সিঁড়ি আবার নিচতলা পর্যন্ত যুক্ত নয়। তাই আটকে পড়ারা আটকে ছিলেন এক মৃত্যুকূপে। 

ভবনটি ঘুরে দেখে স্থপতি ইকবাল হাবীবের অভিযোগ, সরকারি সংস্থাগুলোই এই মৃত্যুকূপকে অনুমোদন দিয়েছে। 

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব বলেন, বাণিজ্যিক বা অফিস হিসেবে তৈরি করার কথা বলে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে। ভবনটির প্রবেশদ্বার ও সিঁড়ি কোনোটিই আইনকানুন অনুযায়ী তৈরি করা হয়নি। ভবনের ফায়ার স্কেপও যথাযথভাবে তৈরি করা হয়নি।  

অভিযোগ আছে তিনবার চিঠি দেয়ার পরও ভবনটির বিরুদ্ধে ফায়ার সার্ভিসকে কোনো ব্যবস্থা নিতে দেয়া হয়নি। ছিলো অদৃশ্য চাপ। সবশেষ ৩ সেপ্টেম্বর ২০২৩ সালের দেয়া চিঠিতে দেখা যায়; ভবনটির ওপরের তলায় ফায়ার সেফটি প্লান ছিলো না। ফায়ার অনাপত্তিও ছিলো না। নেই ফায়ার লিফট ও পাম্প হাউজ। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভবনটি আমাদের মনিটরিংয়ের মধ্যেই ছিলো।  

ভবন থেকে বের হওয়া বা বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই তিন তলায় আটকে পড়া বেশির ভাগ মানুষ আগুনের ধোয়ায় মারা যায়। চিকিৎসকরাও বলছেন একই কথা।

 

আরবিএস
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ১১:২৮
আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর