করোনায় আক্রান্ত ঢাবি উপাচার্য

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রথমবারের মতো করোনা পজিটিভ হয়েছেন তিনি। ঢাবি উপাচার্য বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাবি উপাচার্য নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ৩ সেপ্টেম্বর করোনা নমুনা জমা দেন তিনি।

তিনি জানান, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার জানালেন আমি কোভিড-১৯ পজিটিভ। স্বাস্থ্যবিধি মেনে চার দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় অবস্থান করছি।

তিনি আরও বলেন, চার দিন পর করোনার উপসর্গ না থাকলে আবারও স্বাভাবিক কার্যক্রম এবং অফিসে ফিরতে পারব।

জানা গেছে, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার দুই ডোজসহ বুস্টার ডোজ নিয়েছিলেন।


একাত্তর/এআর


বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর