জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত, আহত ৬০

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:১৮ পিএম

জার্মানির দক্ষিণাঞ্চলে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (৩ জুন) ট্রেনটি বাভারিয়া থেকে মিউনিখের দিকে যাচ্ছিলো। স্থানীয় সময় দুপুর একটা ১৫ মিনিটের দিকে গার্মিশ-পার্টেনকিরচেন নামে একটি স্কি রিসোর্টের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

দুর্ঘটনার সময় ট্রেনটি যাত্রীতে পূর্ণ ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের একজন মুখপাত্র। আঞ্চলিক সংবাদমাধ্যম মুয়েনচেনার মেরকুরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষার্থী। 

আরও পড়ুন: টেসলার কর্মীদের ছাঁটাই করতে যাচ্ছেন ইলন মাস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, একটি ডাবল ডেকার ট্রেনের কয়েকটি বগি গাছের মধ্যে আটকে আছে। কাত হয়ে মাটিতে পড়ে আছে আরও কয়েকটি বগি। 

আহতদের উদ্ধার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার অভিযানে সহায়তা করতে অস্ট্রিয়া থেকে আসা তিনটিসহ মোট ছয়টি হেলিকপ্টার। সেইসাথে ওই অঞ্চলে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর