টেসলার কর্মীদের ছাঁটাই করতে যাচ্ছেন ইলন মাস্ক

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:৪২ পিএম

বিশ্বের বৃহত্তম ইলেক্ট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এক ই-মেইলে অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার (৩ জুন) এ খবর জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২ জুন) পাঠানো ইমেইলের শিরোনাম ছিল ‘বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত’। এতে অর্থনীতি সম্পর্কে নিজের ‘প্রচণ্ড বাজে অনুভূতির’ কথা উল্লেখ করে টেসলার জনবল ১০ শতাংশ কমানোর পরিকল্পনা জানান বিশ্বের শীর্ষধনী মাস্ক।

এর মাত্র দুদিন আগেই ওয়ার্ক ফরম হোম এ থাকা সব কর্মীকে কর্মস্থলে ফিরতে নাহয় চাকরি ছেড়ে দিতে বলেছিলেন টেসলার সিইও। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা নিয়ে কয়েকদিন থেকেই বেশ সোচ্চার তিনি।

টেসলা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে ২০২১ সালের শেষে প্রায় এক লাখ কর্মী ছিলেন।

কর্মী ছাটাইয়ের পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া, টেসলার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে জনবল কমানোর খবর প্রকাশের পরপরই শুক্রবার যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের দর কমে গেছে প্রায় তিন শতাংশ।


একাত্তর/এসএ

বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর