পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান

আপডেট : ২৭ জুন ২০২২, ১২:৫৫ পিএম

পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষের চোখের পাপড়ির সমান আকারের এই ব্যাকটেরিয়া দেখা যায় খালি চোখেই, দরকার হয় না কোনো মাইক্রোস্কোপের। 

বৃহস্পতিবার (২৩ জুন) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ক্যারিবিয়ান এক ম্যানগ্রোভ জঙ্গলে থিওমার্গারিটা ম্যাগনিফিকা নামে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বার্কলির জয়েন্ট জিনোম ইন্সটিটিউটের বিজ্ঞানীরা। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এটি নিয়ে তাদের গবেষণাপত্র। 

গবেষক দলের সদস্য ড. জিন-মেরি ভল্যান্ড বলেন, অন্য ব্যাকটেরিয়ার সাথে এই ব্যাকটেরিয়ার তুলনা করা হবে মাউন্ট এভারেস্টের সাথে মানুষের তুলনা করার মতো। এটির দৈর্ঘ্য প্রায় এক সেন্টিমিটার। 

একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল বড় কোষ তৈরি করার মতো যথেষ্ট জটিল ব্যাকটেরিয়া নয়। তবে থিওমার্গারিটা ম্যাগনিফিকা ব্যাকটেরিয়া অন্য যেকোনো ব্যাকটেরিয়ার তুলনায় অনেক জটিল।

যেহেতু এখনও ব্যাকটেরিয়া জগতের অনেকটাই মানুষের জানার পরিধির বাইরে, তাই ভবিষ্যতে আরও বড় আকারের ব্যাকটেরিয়া আবিষ্কৃত হবে সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। 

আরও পড়ুন: সেভেরোদোনেৎস্ক পতন: কোন দিকে চলেছে ইউক্রেন যুদ্ধ?

প্রায় সাড়ে তিনশ' বছর আগে ডাচ বিজ্ঞানী অ্যান্থনি ফন লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এরপর থেকে যত প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে তার কোনোটিই মানুষ খালি চোখে দেখতে পায় না। এদের গড় দৈর্ঘ্য সাধারণত এক ইঞ্চির দশ হাজার ভাগের এক ভাগ হয়ে থাকে। 


একাত্তর/এসজে
আলবেনিয়ার ওহ্রিড হ্রদের তীরে ইউরোপের প্রাচীনতম হ্রদকেন্দ্রিক বসতি আবিষ্কার করেছেন একদল প্রত্নতাত্ত্বিক। তারা এটাকে ইউরোপের প্রাচীনতম মানব বসতি হিসেবে দাবি করেছেন।
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণ কমাতে কাজ করছে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম। তারা মশার ভেতর ওলবাকিয়া নামে একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেয়। ফলে মশা রোগ ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। ব্রাজিলে বড়...
বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো 'ব্যাকটেরিয়া সংক্রমণ'। ২০১৯ সালে বিশ্বে মোট মৃত্যুর ঘটনায় প্রতি আট জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর