শিশুদের ‘অস্কার’ জিতেছে সিসিমপুর

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৪৮ এএম

শিশুদের অস্কারখ্যাত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিসিমপুর। বিশ্বের সেরা সব শিশুতোষ টিভি সিরিজকে পেছনে ফেলে ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে সেরার এই পুরস্কার লাভ করেছে তারা। বুধবার (২০ জুলাই) সিসিমপুরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ অ্যাওয়ার্ড জেতায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সিসিমপুর পরিবার। ফেসবুকে এক পোস্টে তারা লিখেছে, ‘সবার ভালোবাসা এবং সহযোগিতার ফলেই সিসিমপুর পরিবারের আজকের এই অর্জন। তাই সবার কাছে আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ‘সিসিমপুর’ নামক কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে। টানা ১৮ বছর টেলিভিশন পর্দায় সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে শিশুতোষ এই টিভি সিরিজটি। বর্তমানে দেশের বিভিন্ন চ্যানেলে সিসিমপুরের ১৪তম সিজনের প্রচার চলছে। এর মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করছেন।


একাত্তর/এআর

অস্কারের ৯৬তম আসরে জয়জয়কার হলিউডের সিনেমা ওপেনহাইমারের। মোট ৭টি অস্কার জিতেছে এই সিনেমা। সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছিলো 'ওপেনহাইমার'। মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছিল, তবে সিনেমাটি নিয়ে...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে দেখছেন বিশ্বের কোটি কোটি মানুষ। টিভি টকশো থেকে অস্কারের মঞ্চ, বাদ যাচ্ছে না গাজা...
অস্কার শুরুর আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারীরা লাল গালিচা ও ডলবি থিয়েটারের প্রবেশপথে বাধা দেয়ায়...
আমেরিকার লস অ্যাঞ্জেলসে অস্কারের ৯৪তম আসরে হঠাৎ করে সঞ্চালক ক্রিস রকের গালে কষিয়ে চড় বসান অভিনেতা উইল স্মিথ। পরে বিষয়টিকে হালকা করতে এ ঘটনাকে টেলিভিশনের ইতিহাসে সেরা মুহূর্ত বলে উড়িয়ে দেন ক্রিস...
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর